বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

ভালোবাসা(৩য়)

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Bad Boy (০ পয়েন্ট)

X .. ... ভার্সিটির অন্যতম সেরা জুটি টি এখন লাইব্রেরি তে বসে বই পড়ছে।আপাত দৃষ্টিতে পড়ছে মনে করলেও তারা আসলে প্রেম করছে। তারা অন্য সব কাপলদের মত ক্যাম্পাসে বসে প্রেম করতে পারে না কারন তারা ছেলেটি চতুর্থ বর্ষের এর ডিপার্টমেন্ট টপার আর মেয়েটি ৩য় বর্ষের ডিপার্টমেন্ট টপার আর দুজনেই কেমিস্ট্রি ডিপার্টমেন্ট এর।তাই তাদের নিয়ে সব শিক্ষকদের অনেক আশা। তাই তারা লাইব্রেরী তে বসেই প্রেম করার কাজ টা সেরে নেয়।কারন এখানে সবাই ভাববে তারা স্টাডি করছে।আর ক্যাম্পাসে অনেকেই জানেই না যে তারা আসলে কাপল আর লাইব্রেরী তে স্টাডি নয় প্রেম করতেই যায়। .. ... ছেলেটি অনেক আগে থেকেই সিরিয়াস রিলেশন টা নিয়ে।তাই যেভাবে পারছে প্রতিষ্ঠিত হবার প্রস্তুতি নিচ্ছে। কারন মেয়েটিকে সে অনেক বেশি ই ভালবাসে। তার উপর প্রায় সাড়ে ৩বছরের সম্পর্ক।ছেলেটি ছিল মধ্যবিত্ত পরিবারে আর মেয়েটি ছিল উচ্চবিত্ত পরিবারের।তাই ছেলেটির ভয় ছিল মেয়েটির পরিবার নিয়ে। .. ... তো তবুও তাদের খুনশুটি ময় ভালবাসার গল্প টা ভালই চলছিল।সারাদিন শেয়ারিং কেয়ারিং সব মিলিয়ে তারা অনেক সুখেই ভার্সিটি জীবন টা শেষ করতেছিল। কিন্তু হঠাত করে তাদের মধ্যে ছন্দপতন শুরু হয়। মেয়েটি ছেলেটিকে এভয়েড করে চলা শুরু করে। ছেলেটি কিছুই বুঝে উঠতে পারে না।তাই মেয়েটির সাথে যোগাযোগ করার চেষ্টা করে কিন্তু মেয়েটির কথা বার্তা চালচলনে ছেলেটি আকাশ থেকে পড়ে।কিছুই মেলাতে পারছে না। .. ... এভাবে ১৫-২০দিন কেটে যায়... ছেলেটি দেখে মেয়েটি হাসতে হাসতে ক্যাম্পাসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল।তাই ছেলেটি জয়েন করে।সবাই কেমন জানি একটু অন্য চোখে ছেলেটির দিকে তাকায়।ছেলেটি উঠে এসে মেয়েটির একা হবার অপেক্ষা করে। মেয়ে টি ঘন্টা খানেক আড্ডা দিয়ে বাসার উদ্দেশে যাওয়া শুরু করে। ছেলেটি মেয়েটিকে ডেকে কথা বলতে চায়, মেয়েটি বলে কি বলবে তারাতারি বল। .. ... ছেলেটি বলে তুমি আমাকে এভয়েড করছো কেন? মেয়েটি বলে এভয়েড করছি নাতো। ঐ বিয়ের কেনাকাটা আর কাজ নিয়ে ব্যস্ত ছিলাম একটু আরকি... ছেলেটি বলে সেটা আগে বলবে না... কার বিয়ে? মেয়েটি বলে আমার..... ছেলেটির মাথায় বাজ পড়ার মত অবস্থা তার প্রেমিকার বিয়ে আর সেই খবর টা তার সাড়ে ৩ বছরের প্রেমিকা হাসি মুখে দিচ্ছে। আমার বাবার বন্ধুর ছেলে। লন্ডনে থাকে। ওখানেই সেটলট। সামনে মাসে আমার বিদায়।তুমি আসিও, এই নাও আমার বিয়ের কার্ড। বলেই ছেলেটিকে ব্যাগ থেকে একটা বিয়ের কার্ড দিয়ে দেয়। .. ... ছেলেটি কান্না অনেক কষ্টে চেপে রেখে বলে, আমাদের এত দিনের সম্পর্কের কি হবে? মেয়েটি অবাক হয়ে বলে, সম্পর্ক ছিল এখন নাই আবার করো কারো সাথে।আর ও আমাকে বিয়ে করেই লন্ডনে নিয়ে যাবে। ছেলেটি বলে আমাকে যে স্বপ্ন গুলো দেখালে সেগুলোর কি হবে? মেয়েটি বলে, আরে বাবা আমি কি তখন জানি নাকি যে আব্বু এমন বিদেশে প্রতিষ্ঠিত ব্যবসায়ী কোন ছেলের সাথে আমার বিয়ে দিবে? তখন তুমি ছিলা ভার্সিটি টপার তাই তোমার সাথেই সম্পর্ক করি।যাতে ভবিষ্যৎ ভাল হয়।কিন্তু এখন দেখো আমি তোমার থেকে অনেক ভাল বর পাচ্ছি.... সত্যি বলছি আমি এখন আর তোমাকে ভালবাসতে পারছি না। আর হ্যা এটা সত্যি যে আমি তোমাকে অনেক ভালবাসতাম। জীবনে প্রথম তোমাকেই ভালবাসছি। কিন্তু এখন আমি আর তোমাকে ভালবাসি না।আমি এখন ওকে ভালবাসি.... বলেই মেয়েটি চলে যায়.... ছেলেটির আর কিছুই বলার থাকে না.... সুখে থেকো ঐশী.... বলেই ছেলেটিও মেয়েটির জীবন থেকে চিরতরে নিজেকে গূটিয়ে নেয়।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১২৩ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now