বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
বাঙালিরা নিজে উপকৃত না হলেও অপরকে উপকৃত হতে দেয় না
X
একটি জাহাজে করে বেড়াতে বেরিয়েছিলো তিন বন্ধু। একজন আমেরিকান, একজন ইংরেজ আর একজন বাঙালি। হঠাৎ সাইক্লোনের চোটে জাহাজডুবি হয়ে তারা তিনজন একটি অচেনা দ্বিপে আশ্রয় নিলো। সেখানে একদিন সমুদ্রসৈকতে আলাদিনের আশ্চর্য প্রদিপের মতো এক প্রদিপ ও তৎসংযুক্ত দৈত্যের সাথে তাদের সাক্ষাৎ হয়ে গেলো। দৈত্যটি তাদের প্রত্যেকের মনের ইচ্ছাকে তাৎক্ষনিকভাবে পূরনের প্রতিশ্রুতি দিলো। আমেরিকানটি তার নিজের দেশে ফিরে যেতে চাইলো। দৈত্য তৎখনাৎ তার ইচ্ছা পূরন করে দিলো। ইংরেজ লোকটিও তার নিজের দেশে ফিরে যেতে চাইলো। এবং দৈত্যটি তার ইচ্ছাও পূরন করে দিলো। এবার বাঙালি লোকটির পালা। তিনি খানিকখন চুপ করে থেকে বললেন, আমার দেশ ভীষণ গরিব। তাই আমি দেশে ফিরে যেতে চাই না। কিন্তু আমি এখানে ভীষণ একাকি বোধ করছি,অতএব আমার সাথিদেরকে ফেরত এনে দাও।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now