বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

নূপূরের আওয়াজ

"ভৌতিক গল্প " বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান siam ahmed (০ পয়েন্ট)

X আসসালামু আলাইকুম।এই ঘটনাটা ঘটে ২০১২সালে।আমরা তখন নতুন বাসায় উঠেছি।বাসাটা ২তলা।ঘটনাটা আমার সাথে ঘটে।আমি ২তলায় থাকি।ঘটনার দিন আমি যথা সময়ে খেয়েদেয়ে ঘুমিয়ে পড়ি।হঠাৎ রাত ১টায় আমার ঘুম ভাঙে।কারণ ছাদে কে যেন লাফাচ্ছে।আমি ছাদে গিয়ে দেখি একজন মহিলা নাচছে।আমি মহিলার পা দেখে অবাক হয়ে যায়।কারণ মহিলার পায়ের অর্ধেকই মাংস নেই।শুধু হাড্ডি।আমি চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলি।পরদিন আমি আমার মায়ের কাছে বললাম। আমার মা বললেন বাড়িটা খুব পুরোনো।প্রায়৭০ বছর আগে এই বাড়ির বউ গায়ে আগুন লেগে মারা যান।তারপর থেকে লোকে বলাবলি করে তাকে নাকি ছাদে নাচতে দেখতে দেখা যায়।আমি একজন হুজুরকে বললাম। তিনি বলেন এই বাসা ছেড়ে চলে যেতে।না হয় আমার ক্ষতি হতে পারে।যা হোক আমরা বাসা খুজাঁ শুরু করলাম।তার কয়েকদিন পর আমি রাতে পড়তে বসলাম।বাসায় কেউ নেই।হঠাৎ দেখি পর্দায় এক মহিলা নাচছে আমি বুঝে ফেললাম এটা ঐ মহিলা।আমি তাকে দেখার চেষ্টা করি। আমি দরূদ পড়তে পড়তে সেই রুমে গেলাম যেখানে ওই মহিলা নাচছে।আমি তাকে না দেখার ভান করলাম।আমি দেখলাম তার হাতের আঙুল ৩টা নেই।মুখ পুড়া,কালো বিশ্রি,পরনে শাড়ি।সে আমার কাছে আসতে লাগল।আমি ভয়ে বললাম খবরদার আমার কাছে আসবেনা।আমি জ্ঞান হারিয়ে ফেলাম।জ্ঞান হারানোর আগে আমি শুনতে পারলাম সে বলল তুই নাচে সমস্যা করেছিস,তুই আমার নাচ পছন্দ করিসনা।এতটুকু শুনতে পারলাম।আমার মা-বাবা এসে আমার কোনো শব্দ শুনতে না পেয়ে দরজা ভেঙে ঢ়ুকে দেখেন আমি অজ্ঞান।সকালে আমার জ্ঞান ফিরল।আমি সব বললাম।তারপর হুজুরকেও বললাম তিনি আমাকে বলেন আর একবার হলে আমি মারা যাব।এরপর দিনই আমরা বাসা ছেড়ে চলে গেলাম।এখন আমি ভালো আছি।খোদা হাফেজ।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১২০ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now