বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
নাসির গাজি বললেন, সর্বমোট আপেল ছিলো আটটি। খেয়েছো তিনজনে। আটটি আপেলকে তিনটি করে টুকরা করলে মোট চব্বিশটি টুকরা হয়। তোমার ছিলো তিনটি আপেল যা থেকে নয়টি টুকরা হয়। আর তোমার সাথির ছিলো পাচটি আপেল যা থেকে হয় পনেরো টুকরা। সম্মিলিত খাওয়ায় প্রত্যেকে আটটি টুকরা করে খেয়েছে। এবার লক্ষ করো তোমার ছিলো নয় টুকরা। তার থেকে তুমি নিজেই খেয়েছো আট টুকরা। সুতরাং তৃতীয় বন্ধু তোমার থেকে কেবল এক টুকরা আপেল খেয়েছে। অপর দিকে তোমার বন্ধুর ছিলো পনেরো টুকরা তার থেকে সে নিজে খেয়েছে আট টুকরা। সুতরাং তৃতীয় বন্ধু তার ভাগ থেকে পেয়েছে সাত টুকরা। তৃতীয় বন্ধু আট টুকরার বিনিময়ে দিয়েছে আট টাকা। সুতরাং একথা পরিস্কার যে সাত টুকরার বিনিময়ে তোমার বন্ধু পাবে সাত টাকা আর এক টুকরার বিনিময়ে তুমি পাবে এক টাকা। বিস্ময়কর এ ফয়সালা শুনে সবাই নাসির গাজির প্রসংসা করতে লাগলো। আর তিন আপেলওয়ালা বন্ধু এই ফয়সালা মেনে নিয়ে এক টাকা নিয়েই দরবার থেকে বের হোলো।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now