বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

অন্ধ বালক

"সত্য ঘটনা" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Raju Ahmed (০ পয়েন্ট)

X এক অন্ধ বালক একটি বড় ব্যাংকের সামনে বসে ছিল। তার সামনে ছিল একটি থালা আর হাতে ছিল একটি কাগজ। যাতে লিখা ছিল- "আমি অন্ধ। অনুগ্রহ করে সাহায্য করুন।" সারাটা সকাল তার থালায় মাত্র কয়েকটা পয়সাই জমেছিলো। ব্যাংকের এক চাকুরিজীবি ব্যাংকে ঢোকার সময় তাকে দেখল। সে তার মানিব্যাগ বের করে তাকে কিছু পয়সা দিল। তার হাতের কাগজটি নিল এবং এর পিছনে কিছু লিখল। এরপর ছেলেটির হাতে তা ধরিয়ে দিল যাতে সবাই নতুন লিখাটি দেখতে পায়। এরপর আশ্চর্যজনক ভাবে সবার সাহায্যের পরিমাণ বেড়ে যায়। অনেক বেশি লোক ছেলেটিকে সাহায্য করতে থাকল এবং থালাও ভরে উঠল। বিকেলে সেই ব্যাংকার তার অফিস থেকে বেরিয়ে ছেলেটিকে দেখতে এল। লোকটির গলা চিনতে পেরে ছেলেটি তাকে জিজ্ঞেস করল, "আপনিই কি সেই লোক যে আমার কাগজের লিখাটি বদলে দিয়েছিলেন? কি লিখেছিলেন আপনি?" লোকটি বলল, আমিও সত্যিটাই লিখেছিলাম তবে একটু ভিন্নভাবে। লিখেছিলাম- "আজ খুব সুন্দর একটি দিন কিন্তু আমার দুর্ভাগ্য আমি দেখতে পাইনা।" দুটো লেখাই মানুষকে বলে যে ছেলেটি অন্ধ। কিন্তু প্রথমটি শুধু বলে যে সে অন্ধ। আর দ্বিতীয় লিখাটি মানুষকে বলে তারা অনেক ভাগ্যবান যে তারা অন্ধ নয়। তোমার যা আছে তার জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞ থাক। নতুনভাবে চিন্তা করতে শিখো। সবার চেয়ে একটু ভিন্নভাবে কিন্তু পজিটিভ চিন্তা করতে শিখো। জীবন যখন তোমাকে কষ্ট পাওয়ার একশটা কারণ দেখায়, জীবনকে দেখিয়ে দাও যে তোমারও সুখী হওয়ার হাজারটা কারণ আছে


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১০৯ জন


এ জাতীয় গল্প

→ অন্ধকার চোখের সেই ভয়ংকর বালক!
→ অন্ধ বালক
→ অন্ধবালক

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now