বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
এক দক্ষ শিকারি একদিন পাহাড়ে গিয়েছে শিকারের
খোঁজে। তাকে আসতে দেখেই সব জন্তু-
জানোয়ার ছুটে পালিয়ে গেছে। শুধু এক সিংহ তার
পথ আটকে দাঁড়াল। শিকারি সঙ্গে সঙ্গে সিংহর দিকে
এক তীর চালিয়ে দিয়ে বলল, “এই পাঠালাম আমার দূত,
এইটা থেকেই বুঝতে পারবি, আমি নিজে যখন
তোকে হাতে পাব কি হাল করব তোর।” সিংহ ত ঐ
তীরের চোট খেয়ে কাৎরে উঠে, ভীষণ
ভয় পেয়ে দিল ছুট। পথে এক শেয়াল তাকে
থামিয়েছে। খুব করে তাকে সাহস দিয়ে সে বলল
যে এইরকম প্রথম চোটেই পালিয়ে যাওয়াটা ঠিক
নয়। সিংহ তখন তাকে উত্তর দিল, “যতই বড় বড়
সাহসের কথা বল, আমি ফিরছি না। যার দূত এত ভয়ঙ্কর,
সে নিজে এসে ঝাঁপিয়ে পড়লে আর কোন
রক্ষা থাকবে আমার?"
প্রাচীন বচনঃ যে লোক দূর থেকেই চোট
দিতে পারে, সে ধারেকাছে না থাকাই ভালো।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now