বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

বৃদ্ধ ও তিন যুবকের গল্প

"শিক্ষণীয় গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান উৎস বিশ্বাস (০ পয়েন্ট)

X এক বৃদ্ধ একদিন একটা চারাগাছ লাগাচ্ছিলেন। তিন যুবক সেই সময় সেখানে এসে পড়ে। . তারা তাকে নিয়ে ঠাট্টা-তামাশা শুরু করে দিল, “এই বয়সে আপনি গাছ লাগাচ্ছেন! কি বোকামি, কি বোকামি! ! এই গাছে ফল ধরতে কে জানে কত বছর লেগে যাবে। কিন্তু, আপনার নিজের দিন তো আর বিশেষ বাকি নেই! নিজে চলে যাওয়ার বহু বছর বাদের লোকজনদের সাথে খুশী বাঁটবেন বলে এখনকার সময়টা নষ্ট করছেন আপনি। কোনো মানে হয় এর?” . বৃদ্ধ কাজ থামিয়ে উত্তর দিলেন, “আমার আগে যাঁরা এই দুনিয়ায় এসেছিলেন তাঁরা আমার খুশীর ব্যবস্থা করে গেছেন। এখন আমার কাজ আমারপরে যারা আসবে তাদের খুশীর ব্যবস্থা করা। আর জীবনের কথা যদি বলো, কেউ কি নিশ্চিত করে জানে কখন কি ঘটে যাবে? হয়ত আমার আগেই তোমরা সবাই মারা যাবে, কে জানে!” . বৃদ্ধের কথা অক্ষরে অক্ষরে ফলে গেছিল। তিন যুবকের একজন সমুদ্রযাত্রায় গিয়ে সাগরে ডুবে গেল। একজন যুদ্ধে গিয়ে গুলি খেয়ে মারা পড়ল। আর, তৃতীয় জন গাছ থেকে পড়ে ঘাড় ভেঙ্গে মারা গেল। . প্রাচীন বচনঃ শুধুই নিজেদের কথা ভাবতে নেই। আর, মনে রাখা ভাল যে জীবন নিতান্তই অনিশ্চিত।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৫৪ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now