বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

ভালবাসার মৃত্যু নেই

"জীবনের গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Jannatul Fardush Smrity (০ পয়েন্ট)

X (পর্ব-২) অন্যান্যদের মতো আমাদেরও মধ্যে ঝগড়া হত,তবে শেষের দিকে ঝগড়াটা একটু বেড়েই গিয়েছিল। তুমি বিয়ের কথা বলতে আর আমি কেরিয়ারের কথা ভাবতাম। আরো স্টাবলিশ হওয়ার কথা ভাবতাম। বলতাম...বিয়ের জন্য তো বাকি জীবন পরেই আছে। তোমার কথা,তোমার বিয়ের জন্য পরিবারের চাপের কথা কিছুই না আমি ভাবতাম না। অনেক স্বারথপর হয়ে গিয়েছিলাম,অনেক বেশি....। শেষ যেদিন তোমার সাথে আমার দেখা হল...সেদিন তুমি আমার জ্যাকেটটা বুকে জড়িয়ে প্রচুর কেদেছিলে। কিন্তু আমি না কিছুই করতে পারছিলাম না। এরপর ৫ টি বছর কেটে গেল....। আজ তোমার সাথে আমার আবারো দেখা হল। অবাক হই এটা ভেবে যে!!!তোমার জামাই কিভাবে এখনও তোমার X-BF এর সাথে দেখা করতে দেয়???আমি হলে কিন্তু জীবনেও দিতাম না হাঃহাঃহাঃ.....ওই যে তুমি চলে এসেছ...হাতে বরাবরের মতই লাল গোলাপ ফুল। ফুলগুলো আস্তে করে তুমি আমার কবরের উপর রাখলে। লজিকেলি যদিও ওই কবরটা এখন আর আমার না। গত ৫ বছরে এখানে প্রায় আরো ১০ জনকে দাফন করা হয়েছে। যাই হোক...তোমার কান্না করা শুরু হয়েছে। আমি জানি,তোমার কান্না আরো বাড়বে...বাড়তেই থাকবে.....। সেদিন Accident এর পর যখন আমি হাসপাতালে নিজের শেষ নিঃশ্বাসগুলো গুনছিলাম, তুমি আমার জ্যাকেটটা বুকে জড়িয়ে এভাবেই কাঁদতে ছিলে...পাগলের মতো কাঁদছিলে....। আমি খুব ছোটবেলায় টল্সটয়ের একটা উক্তি পড়েছিলাম। যেখানে উনি বলেছিলেনঃ"অতীত বা ভবিষ্যত বলতে কিছুই নেই,বর্তমানটাই সব। আমাদের কিছু বলার থাকলে এক্ষুনি বলতে হবে,করার থাকলে এক্ষুনি করতে হবে,ভালবাসতে হলেও এক্ষুনি বাসতে হবে। ভবিষ্যত একটা মরিচীকা। " এখন আমার খুব মনে হয়...যখন তুমি আমার সামনে ছিলে...তখন কেন আর একটু ভাল করে তোমায় দেখলাম না??? স্পর্শ করলাম না??? অনুভব করলাম না??? টল্সওয়ের উক্তিটা আমি শুধুই পড়েছিলাম,ধারন করতে পারিনি। আসলে আমরা কেউই পারি না। এখানেই শেষ হল আমার ভালবাসার অমরত্বতা। গল্পটা কেমন হল???সবাই জানাবেন Plz....


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৩৪ জন


এ জাতীয় গল্প

→ ভালবাসার মৃত্যু নেই

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now