বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
তোমার চোখে আমি ভালবাসা খুঁজেছি । কিন্তু কি দেখেছি জানো ? করুণা-ধিক্কার-ঘৃণা সবই ছিল সেখানে । শুধু ভালবাসাটার লেশ ছিল না ।
সেদিন আমি খুব বিষণ্ন ছিলাম । আমার বিষণ্নতা কাটাতেই বোধহয় ঈশ্বর নিজে তোমাকে পাঠিয়েছিলেন। গলির মুখে দাঁড়িয়ে তুমি রিকসা দেখছিলে । নীল কামিজে সেদিন অদ্ভুত সৌন্দর্য ধরা দিয়েছিল ।
বিশ্বাস করো তুমি..... প্রেমে আমার কোনদিনও বিশ্বাস ছিল না । কিন্তু তোমাকে দেখার পর সেদিন যে কি হল !? এ ঠিক প্রেম নয়, অন্যরকম অনুভূতি । খোঁজ নিয়ে জানলাম এলাকায় নতুন এসেছ ।
তারপর থেকে গলির মোড়টায় আমাকে প্রায়ই দেখা যেত । জ্বলন্ত বেনসন আর চায়ের কাপের ধোঁয়া মিলে মিশে একাকার হয়ে যেত । এ রাস্তাটা দিয়ে তুমি রোজ কলেজ থেকে ফিরতে।
কোনদিন আগ বাড়িয়ে কথা বলতে যাইনি । শুধু তাকিয়েই থাকতাম । একদিন তুমি নিজেই এগিয়ে এলে । হয়ত দেখতে চেয়েছিলে-কে সে বীরপুরুষ যে প্রতিদিন তোমার ফেরার পথ চেয়ে থাকে ।
আমাকে বুঝতে কোন চেষ্টাই করনি তুমি । কখনো প্রেমিক ভাবোনি, ভেবেছিলে বখাটেদেরই একজন । শব্দের সহস্র বুলেটে ছিন্ন করেছ আমায় । কোন কথা বলিনি আমি, দেইনি কোন জবাব । শুধু তাকিয়ে ছিলাম তোমার চোখে চোখ রেখে... সে চোখে ভালবাসার লেশ ছিল না । ছিল করুণা, ছিল অবজ্ঞার পরিহাস আর ঘৃণা ।
আমি চাইলেই পারতাম- তোমার ভুল ভেঙ্গে দিতে । কিন্তু কিছুই করিনি আমি । আমি তো প্রেমিক, উকিল নই । কেন যাব নিজেকে প্রমাণ করতে ? পাওয়ার আশা নিয়েতো তোমাকে ভালবাসিনি । ভালবাসার জন্যই শুধু ভালবেসেছি । তোমাকে ভালবাসতে পেরেই আমি সুখী । আমি তৃপ্ত । কারণ আমি প্রেমিক, বখাটে নই ।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now