বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

ভালবাসার মৃত্যু নেই

"জীবনের গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Jannatul Fardush Smrity (০ পয়েন্ট)

X (পর্ব-১) আজ সেই বিশেষ দিন তোমার সাথে আমার আবারে দেখা হবে। সব কিছু শুরু হয়েছিল যখন তুমি ছিলে মোবাইলের বিপ বিপ করে জ্বলতে থাকা সবুজ বাতি। শুধুমাত্র একটি আওয়াজ। ডিজিওসের দুই টাকায় সারারাত কথা যে,হাজারো অধেক্ষার জন্ম দিয়েছিল। অবশ্য আমাদের প্রেমটা অদেখা থাকে নি। কলেজ ফাঁকি দিয়ে ১০৮ কিলোমিটার পথ অতিক্রম করে,আড়াই ঘন্টা পর যখন কুমিল্লা পৌঁছালাম,তখন তুমি বিশ্বাস করতে পারছিলে না। ঢাকা থেকে একটা ছেলে তোমার সাথে দেখা করতে চলে আসল??? এরপর আরও ৩ ঘন্টা অপেক্ষা করার পর তুমি এসেছিলে ৫ মিনিটের জন্য। কিন্তু এই ৫ মিনিটই যথেষ্ট ছিল,আমার বাকিটা জীবন তোমার সাথে যুক্ত করতে। আমরা বড় হলাম,সাথে সাথে আমাদের প্রেমটাও। তুমি ঢাকায় এসে ভারসিটিতে ভরতি হলে,আর আমরা কাটানো শুরু করলাম আমাদের জীবনের সবচেয়ে স্মরনীয় অধ্যায়। তখন বলতে গেলে প্রতিদিনই দেখা হত। আর এখন চাইলেও দেখা করা যায় না। আমরা রিক্সায় প্রচুর ঘুরেছি। তুমি বলতে আমি রিক্সার ডান পাশে বসলে আমার কাধেঁ তোমার মাথা রাখতে বেশি সহজ হয়। হাঃহাঃহাঃ রিক্সার চাকা ঘুরত,তুমি চোখ বন্ধ করে আমার কাধেঁ মাথা রাখতে আর আমাকে পৃথিবীর সবচাইতে সুখী মানুষ বলে মনে হত। কতই না ভালবাসতে তুমি আমাকে। আচ্ছা??? তুমি এখন যার সাথে আছ তাকেও কী তুমি একই রকম ভালবাসো??? ভালবাসতাম আমিও তোমাকে। মনে আছে একবার প্রচন্ড গরমে তুমি হেডস্টোক করলা,তোমাকে অজ্ঞান দেখে আমার যে কী অবস্থা হয়েছিল। তোমার জ্ঞান অল্প কিছুক্ষণের মধ্যে ফিরে আসলেও আমাকে স্বাভাবিক করতে কিন্তু তোমার অনেক ভুগতে হয়েছিল। উওরা থানা কী কখনও ভুলতে পারব আমরা??? ওই থানার সামনে তুমি আমাকে প্রথম কিস করেছিলে,তোমার সাহসও ছিল বটে। ভিতুতো ছিলাম আমি। তাই সময় থাকতে তোমাকে অরজন করতে পারিনি। মনে আছে??? পুলার বোডের আইল্যান্ডের উপর কুয়াশার চাদর আমাদের আলাদা করে ফেলত বাকি পৃথিবী থেকে। হাহ....তখন আমাদের শরীর যত কাছে ছিল,মন ছিল তার চেয়েও বেশি কাছে।এখন সব কিছুই দূরে বহুদূরে.....।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৫৭ জন


এ জাতীয় গল্প

→ ভালবাসার মৃত্যু নেই

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now