বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

(বই রিভিও) শক ট্রিটমেন্ট

"ভিন্ন খবর" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়েন সরকার (০ পয়েন্ট)

X বই: শক ট্রিটমেন্ট লেখক: জেমস হ্যাডলি চেজ রূপান্তর: সাঈম শামস্ মুদ্রিত মূল্য: ২০০ টাকা পৃষ্ঠা: ১৪৪ রোদেলা প্রকাশনী প্রকাশকাল: জানুয়ারী, ২০১৬ কাহিনি সংক্ষেপ: পরকীয়ার বিষাক্ত ছোবলে খুন হয়ে গেল পঙ্গু ডিলেনি। তাঁর স্ত্রী টেরি রিগ্যান নামের এক টিভি মেকানিকের সাথে পরকীয়ায় লিপ্ত। একটি টিভি সেটে সূক্ষ্ম কারিগরি কৌশল খাটিয়ে ডিলেনিকে খুন করার পরিকল্পনা করেছিল টেরি। গিলডা; একজন মোহনীয় নারী। সৌন্দর্যে সে যতটা কমনীয় কাজকর্মে ততটাই রহস্যময়ী! ডিলেনি কীভাবে মারা গেল সেটা বের করতে তদন্তে নামল তুখোড় ইনভেস্টিগেটর ম্যাডক্স। প্রকৃত অপরাধীকে সে শাস্তি পাইয়েই ছাড়বে। ম্যাডক্স এপর্যন্ত কোনো কেসে ব্যর্থ হয়নি। লসন হান্ট; আইনজীবি। ম্যাডক্সের চিরশত্রু। এপর্যন্ত তিনবার ম্যাডক্সের কাছে হেরে অপমানে অগ্নিশর্মা হয়ে আছে। ডিলেনির কেসে অপরাধী যে-ই হোক, অপরাধীকে বেকসুর খালাস করিয়ে ম্যাডক্সের মুখে ঝামা ঘষে দেবে বলে শপথ নিয়েছে লসন। শুরু হয়ে গেল বুদ্ধিমত্তা ও কৌশলের এক শ্বাসরুদ্ধকর যুদ্ধ! জেমস হ্যাডলি চেজ ৪৫ বছরে প্রায় ৯০ টার মত ভাল ভাল থ্রিলার লিখেছেন, এরমধ্যে অনেকগুলো ছিল বেস্ট সেলার বই। জেমস হ্যাডলি চেজ কে বলা হয় কিং অব থ্রিলার। শক ট্রিটমেন্ট লেখকের ভাল একটা বই। পাঠক জানবে খুনী কে, খুনের প্ল্যান কে করেছে কিন্ত এর মাঝে অনেক বুদ্ধির মারপ্যাঁচ পাবেন। এবং শেষদিকে হয়ত অনেকের মাথা ঘুরে যাবে। বুদ্ধিমত্তা এবং কৌশলের অসাধারন যুদ্ধ যা বইয়ের প্রতি আকর্ষণ বাড়াবে সবার। শাঈম শামস কিছু ইংরেজি সিনেমার বাংলা সাবটাইটেল করলেও, অনুবাদক হিসেবে এটাই ছিল তার প্রথম বই। প্রথম হিসেবেও অনুবাদ অনেক সাবলীল ছিল । পড়ে মনেই হয়নি এটা তার প্রথম অনুবাদ। এছাড়া বানান ভুল,মুদ্রণ জনিত ভুলগুলো অনেক কম ছিল। মাত্র ১৪৪ পৃষ্ঠার টানটান উত্তেজনাকর এই বইটি পড়তে পারেন, আশা করি খারাপ লাগবেনা কারো। (কপি)


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১২২২ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-
☆ ☆ ☆ ☆ ☆

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now