বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

মোল্যা নাসিরুদ্দিন ৩

"মজার গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান mim (০ পয়েন্ট)

X মোল্যা নাসিরুদ্দিনকে একদিন এলাকার সবাই ধরলেন গল্প বলার জন্য। কিন্তু তিনি রাজি নন। যখন সবাই তাকে বলছে তখন তিনি রাজি হলেন। তিনি বললেন, আমি যে গল্প বলতে চাই তা কি তোমরা যানো? সবাই একযোগে উত্তর দিলো, না। তখন মোল্যা বলল, আমি যা বলবো তা যদি তোমরা কেউ না জানো তাহলে তো সেটা বলা যাবে না। এই বলে তিনি সেদিন গল্প বললেন না। আর এক দিন সবাই যুক্তি পাতালো। সেদিনও মোল্যাকে সবাই মিলে রাজি করালো। মোল্যা আজও জিজ্ঞাসা করলেন, আমি যে গল্প বলবো তা কি তোমরা কেউ যানো? সবাই সেদিনের কথা ভেবে বলল, হ্যা। মোল্যা বলল, তাহলে তো আর কোনো কথা নেই। সবাই যখন জানো তখন আমার বলার আর কি প্রয়োজন। সেদিনও আর গল্প বললো না। আবার কিছুদিন পর সবাই আবারো যুক্তি করলো। এবারও সবাই মিলে মোল্যাকে রাজি করালো। আগের মত মোল্যা আবারো জিজ্ঞাসা করলো, আমি যে গল্প বোলবো তা কি তোমরা কেউ যানো। এবার সবাই আগেথেকেই বুদ্ধি করে রেখে ছিলো। অর্ধেক লোক বলল, জানি। আর অর্ধেক বলল, জানি না। মোল্যা বলল, তাহলে তো হয়েই গেলো যে অর্ধেক লোক জানো তারা বাকি অর্ধেক লোককে বলে দাও।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৩২ জন


এ জাতীয় গল্প

→ মোল্যা নাসিরুদ্দিন

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now