বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
ময়মনসিংহের পথে
"মজার গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Ela (০ পয়েন্ট)
X
এক বুড়ি ময়মনসিংহের বাসে উঠেছে! বাসে উঠেই
সে হেল্পারকে বলল, ‘ভালুকা আইলে আমারে
কইয়েন যে!’
হেল্পার তাকে আশ্বস্ত করে বলল, ‘ঠিক আছে, ঠিক
আছে।’
বাস চলতে শুরু করল! বুড়ি দুই মিনিট পরেই হেল্পারকে
বলল, ‘ভালুকা আইছে?’
হেল্পার উত্তরে ‘না’ বলল! কিন্তু বুড়ি দুই মিনিট পর পর
হেল্পারকে এই প্রশ্ন করতে লাগল! হেল্পার ও বাসের
যাত্রীরা বিরক্ত হয়ে বুড়িকে ধমক দিল! বুড়ি তখন ভয়ে
চুপ।
এদিকে বাস চলতে চলতে ভালুকা ছাড়িয়ে সামনের
স্টপেজের মাঝামাঝি চলে এল। তখন হেল্পারের মনে
পড়ল যে বুড়িমা তো ভালুকার কথা বলে রেখেছিল!
বাসের সব যাত্রী তখন হেল্পারকে বকাঝকা করে বাস
ঘোরাতে বলল। তো বাস আবার ঘুরিয়ে ভালুকায় এল।
হেল্পার বুড়িকে বলল, ‘বুড়িমা, ভালুকা আসছে! আপনে
নামেন!’
বুড়ি চোখ কুঁচকে জবাব দিল, ‘নামমু কে? ডাক্তার আমারে
ডাহাত্তন (ঢাকা থেকে) একটা টেবলেট খাওয়াইয়া কইছে
ভালুকায় গিয়া আরেকটা খাইতে! আমি এখন টেবলেট
খাইবাম! পানি দেন!’
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now