বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

জন্মান্তরের কাহিনি ৬

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান mim(guest) (০ পয়েন্ট)

X রকি ফ্যাক্টরির একটা গাড়ি নিয়ে বেরিয়ে গেলো। যেতে যেতে দেখলো একটা গাছের ডালে একটা ড্রিংসএর ক্যান এটে আছে ও গাড়ি চালানো বাদ দিয়ে ও ওটার দিকে তাকিয়ে থাকলো। বাতাসে দুলতে দুলতে ক্যানটা ওর মুখে এসে লাগলো। ও মুখ সরিয়ে নিতেই দেখলো ব্রীজের উপর দাড়িয়ে একটা মেয়ে সুইসাইড করার প্লান কোরছে। রকি মেয়েটাকে ডাক দেবার সাথে সাথে মেয়েটা ওর দিকে তাকালো। ও বলল, এই দাড়াও তুমি, সুইসাইড কোরো না। ও দৌড়ে মেয়েটার কাছে গেলো। আর নানা রকম বকা ঝকা করতে লাগলো। একসময় মেয়েটা বলল, তুমি আমার সাথে কথা বোলছো? রকি ভাবলো মেয়েটা হয়তো পাগল হবে। এমন সময় ফ্যাক্টরির লোকেরা রকিকে খুজতে খুজতে ওখানে চলে এলো। রকি ধরা পড়ে গেলো। ও মেয়েটাকে আরো বকা দিলো। ফ্যাক্টরির লোকেরা ওকে জোর করে কোলে তুলে নিয়ে গেলো। এবারওর কাজ আরো বাড়িয়ে দেওয়া হোলো। ও সারাদিন কাজ করে সবে বিছানায় শুয়েছে এমন সময় মেয়েটা এসে রকিকে ডাকতে থাকে। ও বলে, ওর নাম পুতুল, ও MBBS ফাইনাল ইয়ারের ছাত্রী। ওর ফোনে আমেরিকার একটা ছেলের সাথে ভালোবাসা হয়। সে ওকে ছবি পাঠায় খুবই হ্যানডসাম। তাই নিজের দেশ থুয়ে ও ছেলেটার জন্য আমেরিকায় আসে। কিন্তু এসে দেখে সে একটা বুড়ো। মস্তান টাইপের। তাই ও ওখান থেকে পালিয়েছে। আর ওর পেছনে লোকটা মস্তান পাঠিয়েছে। ওরা ওকে তাড়া করছে। এই বলে পুতুল রকির কাছে সাহায্য চাইলো। এমন সময় বাইরে থেকে বাঘের গর্জন শোনা গেলো। পুতুল জিজ্ঞাসা করাতে রকি বললো, বাঘ এসেছে আমাদের পাহারা দেবার জন্য যাতে আমরা কেউ পালিয়ে যেতে না পারি। পুতুল বললো, সত্যিকারের বাঘ! রকি বললো বাঘকি আবার মিথ্যা হয় নাকি। পুতুল বললো, হয়। দাড়াও আগে আমি দেখে নেই। পুতুল জানালা দিয়ে বাঘটা দেখে হাসতে হাসতে বললো এটা আসল বাঘ নয়। মানুষ রুপি বাঘ। এভাবে নানা কথা বুঝিয়ে বললো। রকি এবার ঠিক করলো পরের দিন রাতে ও পালাবে। সেদিন রকি ওর সহকর্মীদেরও বলল নকল বাঘের কথা। এবার সবাই মিলে ঠিক করলো পালানোর কথা। কিন্তু সবাই পরের দিন রাতে ধরা পড়ে গেলো। পরের দিন সবার কাজ আরো বাড়িয়ে দেওয়া হলো। সারাদিন কাজ করে আজ রকি সবে বিসানায় শুয়েছে আগের রাতের মতো আজও পুতুল এলো। এবার রকি ওরউপর ভীষন রেগে গেলো এবং তাড়িয়ে দিলো।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১২৯ জন


এ জাতীয় গল্প

→ জন্মান্তরের কাহিনি ৫
→ জন্মান্তরের কাহিনি ৪
→ জন্মান্তরের কাহিনি ৩
→ জন্মান্তরেরর কাহিনি ২
→ জন্মান্তরের কাহিনি ১

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now