বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
বীরবল সবসময় নবাবকে কথার জোরে হারিয়ে দেয়৷ একদিন নবাব তার সভাসদগনের সাথে পরামর্শ করলেন, কীভাবে বীরবলকে জব্দ করা যায়৷
বীরবল সভায় কদাচিৎ তারাতারি আসেন৷ আজও এর ব্যাতিক্রম হল না৷ সভায় ঢোকা মাএ নবাব বীরবলকে উদ্দেশ্য করে বললেন, আচ্ছা প্রতিবছর তো আদমশুমারি করা হয়৷ শহরে যে পরিমানে কাকের সংখ্যা বেড়েছে তাতে মনে হয় এবার থেকে কাকশুমারি করা উচিত৷ আর এই কাজটা আমি বীরবলের ওপর দিচ্ছি৷ বীরবল কোনো রকম না ভেবে বললেন, নবাব এ কাজ তো অনেক আগেই আমার করা হয়ে গেছে৷ এই শহরে চব্বিশ শত কাক রয়েছে৷ যদি এর চেয়ে কম হয় তবে মনে করবেন শহর থেকে কিছু কাক বাইরে বেড়াতে গিয়েছে৷ আর যদি বেশি হয় তবে ভাববেন কাকেদের বাড়িতে মেহমান এসেছে৷ আর যদি আমার কথা বিশ্বাস না হয় তবে আপনি নিজে একবার গুনে দেখতে পারেন৷
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now