বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

যমজ সুইসাইড

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Merina Afrin Mou (০ পয়েন্ট)

X কিছুকিছু ভালোবাসা অনন্তকাল বেঁচে থাকে। যতই রাগ, অভিমান থাকুক না কেন, সত্যিকারের ভালোবাসা কখনও হারিয়ে যায় না। প্রকৃত ভালোবাসার কাছে মৃত্যুভয় কিছুই না। পবিত্র ভালোবাসায় 'মৃত্যু' নিজেকে পরাজয়স্বীকার করে নেয় এবং জয় হয় ভালোবাসার। আসুন দেখি এই গল্পে কেমন হয়... _আপনি হাজার প্রপোজ করলেও আমি আপনাকে লাভ করতে পারবো না। (মিথিলা) _কেনো বয় ফ্রেন্ড আছে?(শুভ্র) _না, বয় ফ্রেন্ড নেই। _তাহলে কি প্রবলেম? _প্রবলেম হবে কেন? এমনিতেই রিলেশনশিপে জড়াতে চাই না। _কারন তো আছেই। _ হুমম, কারন আমি লাভ লাইক করি না। _কেন আমাকে তোমার যোগ্য মনে হয় না, তাই? _আসলে তা না। আমি যোগ্য অযোগ্য কিছু বলিনি। লাভ লাইক করি না বলছি। _কেন লাইক কর না? _কারন আমার বড় আপি একটা ছেলেকে লাভ করে বাসা থেকে পালিয়ে গিয়ে বিয়ে করছে। আর এই কারনে আমার আব্বু-আম্মু খুব কষ্ট পেয়েছে। আমি খুব কাছ থেকে আমার আব্বু-আম্মুর কষ্ট দেখেছি। মিম আপি তো আব্বু-আম্মুকে একটা কষ্ট দিয়েছে। এখন যদি শুনতে পায় আমি কাউকে লাভ করি, তাহলে তারা মরেই যাবে।মিম আপির মত আমি আব্বু আম্মুকে কোনমতেই কষ্ট দিতে পারবো না। তাই আমি আপনাকে লাভ করতে পারবো না। _তোমার মিম আপি তো বাসা থেকে পালিয়ে বিয়ে করেছে, আমরা না হয় পালিয়ে বিয়ে করবো না। _না, আমি আপনাকে লাভ করতে পারবো না। _আমি তোমাকে লাভ করবো, তোমার করতে হবে না। শুধু তোমাকে ভালোবাসতে দিও। _আমার ক্লাস টাইম হয়েগেছে, দয়া করে আমাকে যেতে দিন। _না, আজকের দিন সহ ২৭ বার প্রপোজ করেছি। আজকে তোমার হ্যাঁ বোধক অ্যানসার শুনতে চাই। আর না হয় আজকে আমি সুইসাইড করবো। _কেন সুইসাইড করবেন? _আমি নিজেও জানি না, আমি কেন সুইসাইড করবো। _একটা কথা শুনুন, এটা কোন সিনেমানাটক না। আপনি সুইসাইড করতে চাইবেন আর আমি আপনাকে লাভ করবো, আপনাকে বুকে জড়িয়ে নেবো, আর বলবো আমি তোমাকে লাভ করি, আমাকে একা রেখে কোথায় যাবে? আমি তোমাকে মরতে দেবো না। _হুমম কথা সত্য! _কোনটা সত্য? _এই যে বলছো না "এটা সিনেমানাটক না", এই কথাটা সত্য। তোমাকে লাভ করতে হবে না। ভালো থেকো, সুখে থেকো। আর আমাকে তুমি মিশ করবে না জানি,তবে আমার জন্য কোন একদিন অনুশোচনা করবে। _আজ আর ক্লাস করতে পারলাম না। _কেন, আমি খুব বিরক্ত করলাম? আচ্ছা আর করবো না, চলে যাচ্ছি। একটু হাসবা..............? সর্বশেষ একটু হাসি দেখতে চাই...? প্লীজ একবার একটু হাসো......? _পাগল নাকি? মানুষ এভাবে হাসতে পারে? আর আপনার কথায় আমি হাসবো কেনো? আমি গোলাম, আমার সামনে আপনি না আসলে অনেক খুশি হবো। _আর দেখবে না,কখনই না। ভালো থেকো। _ চার মাস পর____ মিথিলা ক্যামপাসের পদার্থবিজ্ঞান বিভাগের সিঁড়িতে বসে আছে। আজকে আবার শুভ্রকে দেখা গেলো। শুভ্র মিথিলার দিকেই এগিয়ে যাচ্ছে। _ আপনি না আর আমার সামনে আসবেন না বলছেন? আপনি নাকি সুইসাইড করবেন? এখনও বেঁচে আছেন? কি ব্যাপার কথা বলেন না কেন? _আপনি সেই মিথিলা? _ চার মাসেই আমাকে ভুলে গেছেন? _আমি শুভ্র না, আপনার সম্পর্কে শুভ্র অনেক বলতো। _'শুভ্র বলতো' মানে! আপনি কে? আপনিতো শুভ্র!!!! _স্যরি! 'শুভ্র' আমার বড় ভাই। যদিও আমাকে দেখতে একরকম মনে হয়, আমি শুভ্র না। আমরা যমজ ভাই। শুভ্র ভাইয়া আমার থেকে একটু বেশি ফর্সা ছিলেন। ভাইয়াতো গত জুন মাসের এগারো তারিখ সুইসাইড করেছে। প্রায় চারমাস হয়েছে ভাইয়াকে খুব মিশ করছি। আপনি ভাইয়ার সাথে এমন করলেন কেন? আপনি কি জানতেন শুভ্র ভাইয়া আপনাকে কতটা লাভ করতো? মিথিলা আজ চুপসে গেছে, কোনো কথা বলতে পারে না। চোখ দিয়ে পানি ঝরছে, খুব চিৎকার করে কান্না করতে ইচ্ছে করছে মিথিলার । কারন মিথিলাও যে শুভ্রকে ভালোবাসতো, শুভ্রকে বুঝতে দিতো না। আজকে সে বলেই দিলো "শুভ্র আমিও যে তোমায় লাভ করতাম"। "আব্বু আম্মুর দিকে তাকিয়ে তোমাকে অবহেলা করেছি। তুমি সুইসাইড করলে কেন"? "ভার্সিটিতে আসা যাওয়ার পথে চায়ের দোকানে চারটা মাসে কতবার তাকিয়েছি, তোমাকে আবার দেখার জন্য। কিন্তু তোমাকে কখনও দেখতে পাইনি। একবারতো দোকানে গিয়ে তোমার খোজ নিয়েছি, দোকানদার মামা তোমার কোন খোজ দিতে পারেনি। আমি তোমায় একটুও অবহেলা করতে চাই নি। কেন চলে গেলে? কেন এমন নিষ্ঠুর হলে"? _শুনুন আজ বিকালে শিশু পার্কে আসতে পারবেন? _ শিশু পার্কে কেন? _শুভ্র ভাইয়ার কিছু স্মৃতি আপনাকে দিতে বলছে, তাই যদি সময় থাকে বিকাল চারটায় শিশু পার্কে আসবেন, আর এই কার্ডে লেখা নাম্বারে কল দিবেন। _আমি গেলাম ভালো থাকুন। _নিশ্চই যাবো। অতঃপর শিশু পার্কে,,, _আমার মন বলছে শুভ্র মরতে পারে না। আপনি মিথ্যে বলছেন! _ডাইরিটা পড়ুন, পড়া শেষ করে আমাকে কল দিবেন। আমি পার্কেই আছি। মিথিলা ডাইরিটা পড়া শুরু করলো, "প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। তোমার শুভ্র মরতে পারে না। তোমার জন্য বেঁচে আছে। তুমি তোমার শুভ্রকে চিনতে পারলে না। আমি জানতাম তুমি আমাকে লাভ কর। আর শুভ্র এর কোনো যমজ ভাই নেই। শুভ্র এর একটা মানুষ আছে, যে শুভ্রকে অনেক ভালোবাসে বাট বলতে পারছে না। আর সে মানুষটা তুমি"।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৯৩ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now