বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
টিং টিং টিং
রুমির ফোনে কল আসছে। মিলয় কল করেছে। রুমি ধরবে কি ধরবেনা ভেবে পাচ্ছে না। এত রাতে মিলয় কেন তাকে কল করবে। হয়তে ওর ঘুম আসছে না তাই রুমিকে কল করেছে। মিলয় অজথা কথা বলবে যা শোনার রুমির ইচ্ছা নেই। তার কাল কলেজ আছে। ঘুমাতে হবে। তবুয় রুমি মিলয়ের কল রিসিভ করল।
- হ্যাল,রুমি?
-হুম। বল?
-দোস্ত, কেমন আছচ?
-এটা জানার জন্যই কি এত রাতে কল করেছিস??(বিরক্ত)
-এমন করে বলছিস কেন? আমি কি জানতে পারি না আমার বন্ধু কেমন আছে??তুই তো একবার একটু কল দিয়েও আমার খবর নিলি না। এই তুই আমার বন্ধু? (অভিমান)
-কেন তোর আবার কি হল?সকালে তো দেখলাম ভালই আছিস।
-হুম তা তো আছিই। তবুও খবর তো নিতেই পারিস। তোর সাথে দেখা হয়েছে সকালে আর এখন রাত। এর মধ্যেও তো কিছু হতে পারে।
-মিলয়, তুই এত রাতে কেন কল করেছিস??এগুলো বলার জন্য??
-তুই এত রাত এত রাত করছিস কেন? কটা বাজে শুনি??
-তুই সময় দেখিস নি ??
-না তুই বল??
-এইত পাঁচ মিনিট কম দুইটা।
-ওওও এ এমন রাত কোথায়??
-তোর জন্য তেমন রাত না হলেও আমার জন্য অনেক রাত। তুই ফোনটা রাখ।
-দোস্ত একটু কথা বল?? জরুরি কথা। পাঁচ মিনিট?ঠিক দুটো বাজলে ফোন রেখে দিব। প্লিজ??
-ওকে বল।
- দোস্ত আমি একটা মেয়ের প্রেমে পড়েছি।
-পরে??
-এখন কিভাবে বলব সাজেশন দে?
-একেবারে সহজ উপায়। এখনকার ছেলেরা যেটা ব্যবহার করে না।
-বল বল??(উত্তেজিত)
-নিজের মুখে গিয়ে বল।
-এটা তুই কি বললি?
-ঠিকই বলেছি। পছন্দ হলে হল। না হলে ফোন রাখ।
-দোস্ত আমার কাছে এরছেও ভাল বুদ্ধি আছে। শুনবি?
-বল? মানা করলে তো আর মানবি না।
-আরে শোননা। তুই গিয়ে মেয়েটাকে বলবি।
-আমি??
-হ্যা তুই। তুই কি ভাল করে কথা বলতে পারিস!!
-আর তুই পারিস না??
-পারি কিন্তু আমারটা অন্য কথা। নিজের প্রেমের কথা কি নিজে গিয়ে বলা যায়?
-ও তাই??
-হুম
-তোর জরুলি কথা কি শেষ?
-হুম কেন?
-তোর পাঁচ মিনিট শেষ হয়ে গেছে। রাখ??
-দাড়া। তুই তো বললি না কাজটা করবি কি করবি না??
- কাল দেখা যাবে। রাখি।
রুমি কল কেটে দেয়। মিলয়ের আর কিছুক্ষণ কথা বলার ইচ্ছা ছিল। ওর ঘুম আসছে না। হয়ত আজ আর আসবে না।
মিলয় সকাল হওয়ার অপেক্ষায় আছে। কখন সকাল হবে???
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now