বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

আঙুল কাটা জগলু(পর্ব ২)

"উপন্যাস" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Riddhi Arfin Naha(guest) (০ পয়েন্ট)

X মতি মিয়ার মুখের চামড়া শক্ত হয়ে গিয়েছে। ভুরু গেছে কুচকে। মনে হচ্ছে সে রাগ সামলানোর চেষ্টা করছে। চেষ্টা পুরোপুরি সফল হল না। রাগ থেকেই গেল। সে চাপা গলায় প্রায় ফিসফিস করে বলল,আমার সাথে বাইচলামি করেন?এখন আমি আপনাকে যে কথাটা বলব সেটা শুনলে বাইচলামি বন হইয়া যাইব। পাতলা পায়খানাও ছুটতে পারে। আমিও মতি মিয়ার মত নিচু গলায় বললাম,কথাটা কি? আপনের ডাক পড়ছে। কে ডাকছে? আঙুল-কাটা জগলু ভাই ডাকছে। ইজিচেয়ারে যিনি শুয়ে আছেন তিনিই কি আঙুল-কাটা জগলু ভাইজান? মতি ধাক্কা দিয়ে আমাকে কয়েক হাত এগিয়ে দিয়ে চাপাগলায় বলল,ওস্তাদ মাল আনছি। জগলু ভাই চোখ তুলে একবার আমাকে দেখেই চোখ বন্ধ করে ফেললেন। মতি মিয়া বলল,নাম জিজ্ঞাস করলাম। বলতেছে নাম হি। বাইচলামি করে। জগলু ভাই একপলকের জন্য চোখ মেলে বন্ধ করে ফেললেন। ঠান্ডা গলায় বললেন,তোকে নাম জিজ্ঞাস করতে বলি নাই। ধরে আনতে বলছি। তুই সামনে থেকে যা। মতি মিয়া সামান্য ধমকেই ভয়ে কুকড়ে গেল। দ্রুত ঘর থেকে বের হতে গিয়ে দরজায় বাড়ি খেল। 'উফ' বলে চাপা আওয়াজ করল। জগলু ভাই চোখ মেলেছে। তিনি বললেন(আমার দিকে না তাকিয়ে),তোমার নাম হি? আমি বললাম,সংক্ষেপে হি। হিমু থেকে হি। সংক্ষেপ কে করেছে? আমিই করেছি কেন? এখন সংক্ষেপের জমানা। সবকিছু সংক্ষেপ হয়ে যাচ্ছে। এইজন্যেই নামটাও সংক্ষেপ করলাম। সবকিছু সংক্ষেপ হয়ে যাচ্ছে মানে কী?কী সংক্ষেপ হচ্ছে? মানুষের জীবন। যে ছেলের বাচার কথা আশি বছর সে বিশ বছর বয়সে বোমা খেয়ে রাস্তায় পড়ে গেল। তোমার ঝোলার ভেতর কী? তেমন কিছুনা। ঝোলা উপুড় করে মেঝেতে ধরো। দেখি কী আছে?


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১২০১ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now