জ্যোতিষবিদ্যা "জীবনের গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান নাসরুল্লাহ (০ পয়েন্ট)
X
হব্বেকালে মাইয়া দুগা ডাকরা অইবার লাগছে। অমনে হালায় ফুচকি-উচকি মাইরা অগো চান্দি গরম করনের কোসেস করবার লইছো! হালায় খাট্টাছ- পিশাচের নাতি! আজকা যবেকালে হাত্তে-নাত্তে পাকড়াউ কইরা ফালাইছি, তবেকালে আর তুলাধুনা না কইরা ছাড়ুম না। দেখি তোর কোন বাপ হালায় ভি আজকা আমার কেতকির তলের তনে তোরে ছুটাইয়া লিবার আহে। আমারে তো চিনবার পারোছ নাইক্কা। আজকা তোরে আইক্কাঅলা বাঁশে মোবিল-কিরিচ মাইক্কা ডলন দিয়া ছাড়ুম।
জব্বর আলীর পড়শি বাড়ির ছাদে উইঠা যবেকালে আমগো মহল্লার বল্টু মিয়া চান্নি রাইতে সিতারা গুনবার লইছে, তবেকালে ফছকা গেড়োর রছি মাইরা বল্টু মিয়ার কলাটাতে ফাঁছ ভি লাগাইয়া কায়দা মতোন টাইনা ধইরা, চক্কু দুইখান গোলা গোলা কইরা, ছাদের উপরে চইড়া বইয়া জব্বর আলী বল্টু মিয়ার লগে এউগা ধামকি ঝাইড়া দিলো।
লেকিন বল্টু মিয়া পাশের ছাদে পল্টন দিয়া ছুইটা গিয়া ফুইটা যাবার কোসেস করতে করতে কইলো- দ্যাখেন চাচাজান, আমারে ভি ফালতু ঠাওরাইয়া খামাখা খামাখা বেইজ্জত কইরা গুনাগারির পোছড়া খাতায় নাম লেখাইয়েন না। আমি কইলাম তোফা শরীফ আদমীর ব্যাটা আছি। আছমান তালাছ কইরা হাপ্তার পর হাপ্তা ধইরা সিতারা ভি দ্যাখবার লইছি। জ্যোতিছ অহনের কোসেস করবার লইছি।
বল্টুর কতায় জব্বর আলী হাত্তে তালি মাইরা কইলোÑ বাহবা, মারহাবা, মারহাবা। চোট্টা হালায় জ্যোতিছ আইবার লইছে! লেকিন আছমান থুইয়া আমার বাড়ির জিংলা দিয়া ফুচকি মাইরা, গলা ছাইড়া গাহনা গাইয়া, হিরো হিরো ভাও লইবার লইছো ফটকা হালার জ্যোতিছ বাবাজি। আছমানের চান-সিতারা আছমান ছাইড়া আমার ঝুপড়ির আন্দার মহলে হান্দাইছে বুঝি! তয় ছাদ টপকাইয়া আমার ছাদে আহো, তোফা মালামাত দিয়া কামেল বানাইয়া দেই।
-দ্যাখেন চাচাজান, আপনে কইলাম উল্টাপাল্টা ঠাওর করবার লইছেন। আপনার জেনানা মহলে আমি ক্যালা নজর মারুম। তাওবা, তাওবা! আমারও ভি মা-বহিন আছে।
-বহিন থাকবার পারে, লেকিন বিবি তো আর নাইক্কা। তুমি হালায় কোন কিছিমের ভাও করবার লইছো- আমি বুঝি তার কুচ্ছু মালুম করবার পারতাছি না। আরে মান্দার পো, তোমার তনে দুধ-ঘি হালায় কম কিছু খিলাইছি নিকি। দাদারে আদা পড়া দিয়া পল্টি মারবার চাও?
-ঈম্মানে কই চাচাজান, হাপ্তায় হাপ্তায় ছাদে উঠবার লাগছি ওই এউগা কামের লেইগা। তয় আপনে যবেকালে পছন করবার পারতাছেন না, তবেকালে এই ছাদে উঠোন ছাড়লাম। জিন্দেগিতে এই ছাদে আর উঠুম না। দীলে লইলে মাপ-ছাপ কইরা দিয়েন। দীলে চোট রাইখেন না।
-হব্বেকালে লাইনে আইছো। তয় ইয়াদ রাইখো। আজকার লাইগা মাফি দিলাম। ফের কোনদিন দেহুম তো টেংরি লুলা কইরা হাত্তে ধরাইয়া দিমু।
-জিন্দেগি ভইরা ইয়াদ থাকবো। তয় এই ছাদে আর না উঠলেও অন্য ছাদে তো উঠবার পারুম? নাকি ছেইটাও পারুম না। ছাফা ছাফা কইয়া দ্যান। দেইখেন আবার পেজগিত ফালাইয়েন না।
-ছাফা বাত বাতাইছি। আমার ডাইনে বায়ের হুমকের পাছের এই চাইর দালানের ছাদ বাদে পারলে তুমি আছমানে ভি চইড়া বহো, কুচ্ছু কমু না।
-ছ্যালাম চাচাজান, তোফা বাঁচান বাঁচাইলেন। শুকরিয়া।
-হ, হ, বহুত ক্যাচাল হুনলাম। অক্ষণে লাইমা যাও মিয়া।
-যাইবার লইছি, স্যালামালাইকুম।
২.
দুইদিন অহে চাচাজান জব্বর আলীর নয়নের পুতুলী আলাপী আর গোলাপী বিছান লইছে। লেখা-পড়া তো চাঙ্গে উঠছেই- খানাদানা খিলানীও ক্ষ্যামা দিছে। খালিবোলে কিচ্ছু ভাললাগে না। লেকিন দাওয়াই খানায়ও যাইবার চায় না। জেয়াদা কিছু কইলে হেচকি মাইরা কাইন্দা জারে জার অহে।
চাচিজান মহব্বতের মাইয়াগো লাইগা চিন্তা ভাবনায় কেল¬া ফাতে। চাচিজানও বিছান লয় লয় ভাব। দেমাগ ভি চওড়া।
হালহাকিত ঠাওর কইরা চাচাজানে লইড়া চইড়া আফছুছ কইরা কইলোÑ হালায় পোড়া কপাল আমার। না জাইনা না বুইঝা পরের পেলারে শান্টিং মাইরা অসম্মানি করার অভিশাপ লাইগা গ্যালো না তো! লেকিন আমি তো আমার আলাপী আর গোলাপীর আব্র“ বাঁচানের লাইগা বল্টু মিয়ারে ছামাল দিছি। মাইর-ধইর তো আর করি নাইক্কা। বৌল্টায়ও মাইনা লইছে আমার হুকুম। তবেকালে আমার জানের জান, পরাণের পরাণ নয়নের পুতুলীগো কোন্ বিমারি ধরলো? হালায় জ্বীন-পরীতে আছর করলো না তো!
চাচাজানের বাৎচিৎ হুইনা চাচিজান কুইদা উইঠা কইলো- কামের নামে ভ্যারেন্ডা আকামের বারো গন্ডা। হব্বেকালে ঠাওর করলাম আকামের কাম মিয়া সাহেই আঞ্জাম দিয়া থুইছেন। এ্যালা যান ক্যাচাল ভি ছামাল দ্যান। তয় ভালাই ভালাই কইলাম যবেকালে যুদি আমার এউগা মাইয়ার লেকিন খারাবি অহে তবেকালে আপনেরে ভি ছারুম না।
চাচিজানের ধমকি উমকির আগামাতা ঠাওর করবার পারলেন না চাচাজান; জব্বর আলী। বহুত এস্তেমাল কইরা, ঠাটারি বাজারের ফকির বাবা আদম আলীরে ধইরা আখেরী দাওয়াই যেউগা পাইলেন, ছেইটাতেতো চাচাজানের আক্কেলগুড়ুম! চাচাজান আপনা দীলের লগে বহুত বুঝ-পরামিছ কইরা এউগা বুদ্ধি ধইরা হব্বেকালে বাইত্তে আইয়া উঠলেন।
চাচিজানেরে ডাইকা কইলেন, ছুনেন খুবছুরাতজান বিবি, এ্যাতোদিন আছিলাম ব্যাক্কল, এ্যালা আক্কল ভি অইছে। আমগো আলাপী গোলাপীর যে পাকনা গজাইছে ছেইটা হালায় বুঝবারই পারি নাইক্কা। তয় যাউকগা, আপনে তেহারি আর ফিন্নি চড়াইয়া দেন, আমি এউগা চক্কর মাইরা আহি।
৩.
ছয়ং চাচাজানেরে আপনা বাড়ির দাওয়ায় দেইখা আৎকা যেমুন চড়ে ঠেইকা বল্টুমিয়া ছ্যালাম দিয়া কইলো, আছেন চাচাজান, আবোর কোন লেহাজ খিলাপ করলাম? তয় গ্যাছে তিনদিন ধইরা, কইবার গ্যালে দীলটা রইছে মইরা। ঈম্মানে কইতাছি চাচাজান, আমগো ছাদে উঠোনতো মক্কায় যাউক, ডেরারতনে লইড়া চইড়াও দেহি নাইক্কা। কেউগা আবোর আদব কায়দার খেলাপ দেইখা কানের পট্টি গরম কইরা দিবো! আইযে দ্যাখেন টেবিলের উরপে দূরবিনটারে ক্যামবায় ফালায়া থুইছি। আদমন ধূলাবালি জইমা গ্যাছে। লেকিন আসমানের লগে আর দেখা মোলাকাত কতরবারই যাই নাইক্কা।
বল্টু মিয়ার বয়ান হুইনা চাচাজানে পরমাদ গুইনা কইলো, আরে না, না। আমি হালায় হেদিনকা বুঝবার পারি নাইক্কা; জ্যোতিছি এলেম যে এমুন তোফা কিছিমের মাল! তয় আমিও কইলাম জ্যোতিছ এলমের তোফা সমজদার। আজকা রাইত্তেই তোমার লগে লগে আমিও আছমানে চোক মারুম। তোমার দূরবিন দিয়া ছুকতারা, আদম ছুরত, ছাত বাই-বহিন, আর ধ্রুবতার দেখুম। লেকিন তোমগো ছাদে নাÑ আজকার তনে আমগো ছাদেই জ্যোতিছ এলমের মজমা বহামু। তোমার চাচিজানে কইছে, হব্বেকালে ছামান্য তেহারি আর ফিন্নি খিলাইয়া,লাচ্ছি ছরবত পিলাইয়া তবেকালে আসমানে দূরবিন মারুম। তুমি কইলা না কইবার পরবানা আব্বাজান। তাইলে তোমার চাচিজানে দীলে জব্বর চোট পাইবো, আমিও হালায় বেকুব বইনা যামু। তুমি কি চাও আমার আলাপী গোলাপী আগো বাপের লগে গোস্বা কইরা নাহার পইরা মরুক?
চাচাজানের বয়ান হুইনা বল্টু মিয়া আলাদে গদগদাইয়া কইলো, কিযে কয়ার লাগছেন চাচাজান! আলাপী গোলাপী বুঝি না, লেকিন আল্লার কসম, চাচিজানের দীলে ভি আমি হালায় চোট দিবার পারুম না। তেহারি ফিন্নি লাচ্ছি খিলাবার যামুই যামু। আহারে আমার জানের জান চাচিজান! আমার আম্মাজানগো…।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now