বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
হযরত মুহাম্মদ ( সাঃ) বলেন-
ঐ ব্যক্তি মিথ্যাবাদী নয়, যে মানুষের ঝগড়া ও দ্বন্দ্ব মিটাতে গিয়ে ভালো কথা বলেছে বা ভালো কথা লাগিয়েছে।
( বুখারী, মুসলিম, আবু দাউদ, মুসনাদে আহমদ)
মানুষের দ্বন্দ্ব মিটিয়ে দেয়া নবুয়াতের একটি শাখা। আর মানুষের সম্পর্ক বিচ্ছিন্ন করা জাদুর একটি শাখা।
আমরা কি করি? মিথ্যা কথা বলে, এক জনের কথা অন্য কে খারাপ ভাবে উপস্থাপন করি, সে যা বলেনি তাও অন্যকে বানিয়ে বলি, যাতে সমস্যা হয়। সোজা বাংলায় বললে প্যাঁচ লাগাতে চেষ্টা করি । কারো সাথে কেউ ঝগড়া করছে, পাশে দাড়িয়ে থেকে মজা দেখি নয়তো চুপ করে থাকি ।
নবীজি ( সাঃ) বলেছেন-
কিয়ামত দিবসে আল্লাহ্র নৈকট্যশালী ( সবচেয়ে কাছে) ঐ ব্যক্তি, যে মানুষের দ্বন্দ্ব মিটিয়ে দিয়েছে।
আল্লাহ্ আমাদের সঠিক পথ দেখান। কেউ ঝগড়া করলে তা মিটানো ইচ্ছা ও তৌফিক দান করুন। আমাদের কবুল করুন। (আমিন)
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now