বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
২০১৬ সাল পেরিয়ে গেলো।সাথে সাথে পেরিয়ে গেলো আমার জীবনের ১৪ তম বৎসর।পেরিয়ে গেলো ক্লাশ ৭।২০১৭ সালে আমি ৮ম শ্রেনীতে ১ম হয়ে উত্তীর্ন হয়েছি।আজ ৭.১.১৭ ইং আমাদের ১ম ক্লাশ হলো।স্কুলে আজ অনেক মজা হয়েছে।স্কুলের নতুন বেগ কেনা হয়ে গেছে গতকাল।স্কুলের প্যান্ট সার্ট বানাতে দিয়েছি।সকাল ১২টার সময় ক্লাশ শুরু হবে।তাই সকাল ১০টার সময় দর্জির কাছে প্যান্ট সার্ট আনতে গিয়েছি।কিন্তু প্যান্ট সার্ট নাকি এখনো বানানই হয়নি।যাই হক একটু হতাশ হয়েই পুরোনো প্যান্ট সার্ট পরেই স্কুলে চলে গিয়েছি।১১টার সময়েই স্কুলে চলে গিয়েছি।আমি আর আমার বন্ধুরা স্কুলের গেটে দারিয়ে ছিলাম।গল্প করছিলাম।কিছুক্ষণ পরে আমাদের স্কাউট স্যার স্কুলে এসেছে।ভেতরে ঢোকার সময় তিনি আমাকে ডাকলেন।দারোয়ানকে বললেন শুধু আমাকেই ঢুকতে দিতে।এরপর তিনি আমাকে বড় এক ধরনের ঢোল বাজানো শেখালেন।কিছুক্ষন পর আমার এক বন্ধু এসেছে।ওকেও স্যার আন্য একটা ঢোল বাজানো শেখায়।এরপর এসেমলিতে সবাই পিটি করে আর আমরা দুজন ঢোল বাজাই।এরপর আমরা ক্লাশে যাই।১ম ক্লাশে স্যার আমাদেরকে প্রজেক্টরে ফ্যানি ভিডিও দেখিয়েছেন।এমন করে ২য় ও ৩য় ক্লাশও হাসতে হাসতেই গিয়েছে।আজকে হাফ ক্লাশ হইছেতো।এরপর ছুটি হয়েছে।ছুটির সময় অনেক মজা করেছি।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now