বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
আগামী মাস
রুমানা জাহান প্রমি
জানালার গ্রিল ধরে দাড়িঁয়ে আছে ছোট্ট তপু ।ওর
দৃষ্টি রাস্তার উপর ।ছোট গলির ভিতর রিকসার টুংটাং শব্দ
শুনলেই আরও সতর্ক দৃষ্টিতে তাকাচ্ছে ।আববার
কখনো বা খেলা ফেলে দৌড়েঁ এসে দরজার
সামনে দাড়াঁচ্ছে ।
তপু অপেক্ষা করছে;সেই সকাল থেকেইই ।ওর
বাবার জন্য ।
তপুর বাবা জলিল সাহেব মফস্বলের এক হাই
স্কুলের গণিতের শিক্ষক ।বেশির ভাগ মানুষের
ধারনা গণিতের শিক্ষকের জীবন আর দশজন
শিক্ষকের মত টানতে টানতে কাটাতে হয় না ।
তাদের জীবনটা একটু ভিন্ন হয় ।কিন্তু জলিল
সাহেবকে দেখলে মানুষের এই ধারনা বদলে
যাবে । মধ্যবিত্তের কঠিন ছাপ তার চেহারায়
পরেছে ।পরাটাই স্বাভাবিক;কারন ৪ জনের ছোট
সংসারটা চালাতেই তাকে হিমশিম খেতে হচ্ছে ।
তপুর অপেক্ষার কারণ টা অবশ্য ভিন্ন ।আজ জলিল
সাহেবের বেতনের দিন ।কয়েক মাস থেকেই
ও একটা নতুন স্কুল ব্যাগের জন্য বায়না ধরেছে ।
সংসারের সব খরচ মিলিয়ে হাতে তেমন কোন
টাকাই থাকে না ।যা দিয়ে এই টুকিটাকি সাধগুলো
মিটানো যাবে ।সংসারের খরচটাই তো মিলানো
সম্ভব হয় না ।
যলিল সাহেবকে আসতে দেখে তপু দৌঁড়ে তার
কাছে গেল
-বাবা আনছো?
-কি?
-ব্যাগ,ক্যান তোমার মনে নাই?
উৎসুক চোখেতাকিয়ে আছে তপু ।জলিল
সাহেবের স্এী বলল
-বাড়ি ভাড়া এই মাসে ৫00 টাকা বাড়িয়েছে ।
-মনে আছে আমার রুনির স্কুলের বেতন তো
গত মাসে দেওয়া হয়নি ।
তপু আবারও বলল
-কি বাবা আনো নাই?
জলিল সাহেব অসহায়ের মত একবার তার স্এীর
দিকে তাকালেন,তারপর তপুকে বললেন
-এই মাসে তো পারব না বাবা ।আগামী মাসে সত্যিই
কিনে দিব ।
তপুর কান্না ভরা চোখ দুটি দেখে জলিল
সাহেবের মনে হল তিনি সত্যিই পৃথিবীর ব্যর্থ
মানুষ ।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now