বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
ঘটনা ২০১১ -তে ঘটেছিল । সবার
কি একই
ধারণা জ্বীন-ভূত শুধু গ্রামেই
থাকে?
আসলে তা না । আমাদের
বাসা সিলেট শহরে,
একটা অ্যাপার্টমেন্টের ৬
তলায় থাকি আমরা । আগে একটা
ঘটনায়
আমি বলেছিলাম আমার আব্বুর উপর
ব্ল্যাক ম্যাজিক করা হয় । তারপর
ব্ল্যাক ম্যাজিকটা কাটানোর জন্য
আমাদের
কিছু জিনিস পালন করতে হত ।
প্রায় ৭
দিন তা পালন করতে হয়েছিল ।
জিনিসটা ছিল এই রকম,
আমাদেরকে ৭ টা তাবিজ
দেওয়া হয়,যে দুইটা লোক
আব্বুর উপর ব্ল্যাক ম্যাজিক
করেছিল, ঠিক
এশার নামাজ পরার পর ওই দুই
ব্যাক্তির নাম
পড়ে একটা একটা করে তাবিজ
লাল
মোমবাতিতে পোড়াতে হত, তাবিজ
পোড়া শেষ হবার সাথে সাথেই
মোমবাতিটা নিভাতে হত । এই
ভাবে ৬ দিন পোড়ানোর পর, ৭ নাম্বার
দিন
মোমবাতি নিভানো নিষেধ ছিল ।
মোমবাতি যাতে নিজে নিজে
জ্বলে
হবে এইভাবে রেখে দেওয়ার নিয়ম
ছিল
। তো আমার আব্বু
মোমবাতিটা আমাদের
সার্ভেন্ট রুমে রেখে আসেন । ওই
রুমটা পরিত্যাক্ত, কেউ যায়
না সেখানে । রাত যখন প্রায় ১২
টা আমার আম্মু সার্ভেন্ট রুমে যায়
দেখতে যে মোমবাতি জ্বলা শেষ
কিনা । আম্মু
গিয়ে দেখে মোমবাতি প্রায় শেষ
হবার পথে । আম্মু যখন মোমবাতির
পাশে যেতে চায় তখনই কিছু
একটা আম্মুকে সামনে থেকে ধাক্কা ।
আম্মু পিছনে পরে যাবে তখনই
আম্মু অনুভব
করে কেউ আম্মুকে পেছন
থেকে সাপোর্ট করে যাতে আম্মু
ব্যথা না পায় । আম্মু
এটা কাউকে বলে নি । যে হুজুর
আমাদের
এই কাজ করতে বলেছিলেন,
উনি পরে আম্মুকে সব খুলে বলেন, ৭
নাম্বার দিনে এই মোমবাতির
ঘরে জ্বীনরা এসেছিল । আম্মুর জন্য
যাতে মোমবাতি নিভে না যায় তাই
একটা জ্বীন আম্মুকে বাধা দেয় ।
আর আম্মু
যাতে পরে না যায় তাই আর
একটা জ্বীন
আম্মুকে পেছন থেকে ধরে । ওই হুজুর
আমাদের ফ্যামিলিকে নিজের
ফ্যামিলি হিসেবে দেখেন তাই
জ্বীনরা আম্মুকে ক্ষতি করেনি ।
ঘটনার কয়েকদিন পর, সবই ঠিক
ঠাক, আব্বু
মোটামুটি সুস্থ ।
আমি পড়ালেখা শেষ করে ঘুমাতে
যাব,
আমি জাস্ট লাইট
অফ
করে বিছানাতে গেলাম । ঘুম
আসছিল
না শুধু চোখ বন্ধ ছিল । হঠাৎ
আতরের গন্ধে রুম ভরে যায়,
একটা ঠাণ্ডা আবহাওয়া অনুভব
করি রুমে... কিন্তু ঘুমাবার
আগে রুমে কোন আতর টাইপের গন্ধ
ছিল
না । আতরের গন্ধটা খুব মিষ্টি ছিল ।
কিছুক্ষণ পর আমি টয়লেটে যাই,
এসে দেখি আমার মেডিকেলে পড়ার
জন্য যে হাড় আমার
টেবিলে রাখা ছিল, সব হাড়
বারান্দার দরজার সামনে ছড়ানো ।
তখন
রাত ৩ টার উপরে, বাসার সবাই
তখন
ঘুমে । এই কাজটা তাহলে কে করল ?
আমি হুজুরকে জিজ্ঞেস করি,
উনি তখন আমাকে বলেন, আমাদের
পরিবারের
উপর
অনেক বিপদ । তাই
একটা জ্বীনকে উনি আমাদের
দেখাশোনা করার জন্য রেখেছেন ।
কারণ যারা ব্ল্যাক ম্যাজিক করেছিল
ওরা আবার ব্ল্যাক ম্যাজিক করার
চেষ্টা করছে । তাই কোন
বাজে জ্বীন
যাতে আমাদের বাসায় তাবিজ
রেখে যেতে না পারে তাই এই
জ্বীনটা এখানে এসেছিল ।
আপনারা প্লিজ আমার ফ্যামিলির
জন্য
দোয়া করবেন... খুব ঝামেলায় আছি ।
একটা কথাও এখানে মিথ্যা নয় ।
বিশ্বাস করা এখন আপনার উপর ।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now