বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

রিক্সাঅলা

"ছোট গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান জিহান সরকার (০ পয়েন্ট)

X অসহায় রিক্সাওয়ালা! ফার্মগেট সেজান পয়েন্টের সামনে রিক্সা নিয়ে বসে আছি। আজ সকাল থেকেই যাত্রী খড়ায় আছি। সারাদিনে মাত্র দেড়শো টাকা পেয়েছি। এতে আবার একশো টাকা মালিককে দিয়ে দিতে হবে। ৩ ঘন্টা নিশ্চিন্তে রিক্সায় বসে থাকার পর অবশেষে বিকেল পাঁচটার দিকে আমার ছোট ছেলের বয়সী, এই ধরুন ১৪-১৫ বছর বয়সী এক ছেলে এসে বলল, মামা! যাবা? আমি তার বাবার বয়সী বা তার চেয়ে বড় হব তবুও ছেলেটি আমাকে তুমি করে বলল। তাতে খুব খারাপ লেগেছে কিন্তু কিছু করার নেই কারণ আমি রিক্সাওয়ালা। যাই হোক আমি বললাম, মামা! কই যাবেন? আমার ছেলের বয়সী ছেলেকে আমার আপনি করে বলতে হচ্ছে কারণ আমি রিক্সাওয়ালা। তুমি করে বললে যদি গালে চড় বসিয়ে দেয়। তখন আর আমার কিছু করার থাকবে না। কেউ আমার পক্ষে কথা বলবে না। সবাই এই ছেলেটির পক্ষেই কথা বলবে কারণ আমি রিক্সাওয়ালা। ২মাস আগে কাওরান বাজার থেকে আমার বড় ছেলের বয়সী এক ছেলেকে নিয়ে পান্থপথ এসে বলেছিলাম, মামা! ২০টাকা দাও! তখন ঠাস করে ছেলেটি আমার গালে চড় বসিয়ে দিল। আমি জিজ্ঞাস করলাম, মামা মারলে কেন? ছেলেটি উত্তরে বলল, তোমার তো সাহস কম নয় তুমি এখনো আমাকে তুমি করে বলছো? আমার ছেলের বয়সী ছেলে আমাকে চড় মারায় আমার ইগোতে খুব লাগলো তাই আমি ছেলেটির সাথে ঝগড়ায় জড়িয়ে গেলাম। ঝগড়ার এক পর্যায় আমার বয়সী কোর্ট-টাই পরা এক ভদ্রলোক এসে আরেকটা চড় বসিয়ে বলল, বেটা রিক্সাওয়ালা হইসস রিক্সাওয়ালার মতো থাক। এরপর থেকে আর আমি কাউকে তুমি করে বলার ভুলটা করিনি। যাই হোক ১৪-১৫ বয়সের ছেলেটি বলল, জিয়া উদ্যান যাবে। আমি ছেলেটার কাছে ভাড়া ১৫টাকা বাড়িয়ে বললাম কারণ আজ সারা দিন কোন রোজগার হয়নি। ছেলেটির সাথে একটা মেয়ে থাকায় ছেলেটি রাজি হয়ে গেল। ছেলেটি রিক্সায় উঠতে উঠতে বলল, মামা! রিক্সার হুডটা উঠায় দেও। আমি হুডটা উঠিয়ে রিক্সা চালানো শুরু করলাম। কিছুক্ষণ পর, আমি তাদের আধ-হাত সামনে বসে রিক্সা চালাচ্ছি তবুও ছেলে এবং মেয়েটি রিক্সায় কি সব নোংরামি করা শুরু করলো। আমার ছেলের বয়সী একটা ছেলে আমার সামনে এসব করছে তা আমি মেনে নিতে পারলাম না। তাই মাঝ পথে রিক্সা থামিয়ে বললাম, মামা! নামেন আমি আর যাবো না। আপনাদের ভাড়া দেয়া লাগবে না। ছেলেটি রাগান্মিত স্বরে বলল, কেন যাবা না? ১৫ টাকা বেশী চাইসো কিছু বলি নাই এখন যাবা না কেন? আমার ছেলে বয়সী ছেলে-মেয়ে আমার সামনে এসব নোংরামি করবে আমি মানতে পারবো না তাই আমি বললাম, মামা! বললাম তো ভাড়া দেয়া লাগবে না। কিন্তু আমি আর যাবো না। ছেলেটি, যাবা না মানে? বলে আমাকে একটা চড় মেরে চলে গেল। আর আমি কিছু বলতে পারলাম না কারণ আমি রিক্সাওয়ালা। বিঃ দ্রঃ গল্পটা সম্পূর্ণ কাল্পনিক। যদিও এটা বাস্তবতাকে ধারণ করছে।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৯৪ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now