বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
তিসা ছোট্ট একটি মেয়ে। নতুন বছরের প্রথম দিন পেয়ে খুব খুশি। এবার JSC পরীক্ষা দিয়েছিল। খুব ভাল করেছে পরীক্ষায়। GPA 5 পেয়েছে তো তাই একটু বেশিই খুশি। আজ সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে বান্ধবীদের সাথে গিয়ে স্কুল থেকে বই নিয়ে এসেছে। প্রতিদিনের মতো তিসা তার বান্ধবীদের সাথে স্কুল গেছে। তবুও তিসার মনে হচ্ছিল সব কিছুই আজ আলাদা। কেননা আজ বছরের প্রথম দিন। তারপর তিসা তার বান্ধবীদের সাথে পার্কে গেল ঘুরতে। কিন্তু সেখানে কি হবে যদি সে দেখতেই না পায়। বছরের প্রথম দিনে পার্কে ঘুরতে গিয়ে যদি সৌন্দর্য উপভোগ করতে না পারে তাহলে ঘুরতে যাওয়ার মানে কি। কিন্তু তিসা দেখবে কি করে সে তো অন্ধ,জন্মগত ভাবেই অন্ধ। কিন্তু এতে তার মন খারাপ হয় নি কেননা সে সৌন্দর্য দেখতে না পেলেও সতেজ বাতাস পেয়েছে। আর এতেই সে মহা খুশি। অন্ধ বলে সে ব্রেলে্র মাধমে পড়ালেখা করে। খুব বুদ্ধিমান আর সাহসী। তিসার পড়ালেখা দেখে শিক্ষকেরা বলে,তিসা মোটেও অন্ধ না ও আমাদের থেকে বেশি দেখতে পায়। তিসা নিজের কাজ নিজেই করে। তিসা নতুন বছরের পথম দিনে শপথ করেছে যে,"সে সবাইকে একদিন ছাড়িয়ে যাবে। অন্ধ বলে কখনো ভেঙে পড়বে না। হাজারও কষ্ট করে হলেও অন্ধ চোখ দিয়ে সে আলো দেখবে। "তিসা অন্ধ হয়েও এতো আশা বুকে রেখে নতুন বছরের প্রথম দিনে শপথ করেছে,অন্ধ চোখ দিয়ে আলো দেখবে সেই শপথ করেছে। কিন্তু নতুন বছরের প্রথম দিন পেয়ে আমি কি করলাম। কিছুই করি নি। নতুন বছরের প্রথম দিন বলে শুধু ঘুরাঘুরি করলাম ভবিষ্যৎ নিয়ে একবারের জন্য ভাবি নি। আমার চোখ থেকে আমি ভবিষ্যতের কথা ভাবি নি। অথচ ঐ তিসা অন্ধ হয়েও ভবিষ্যতের ভাব না ভাবে। তবে আমি কেনো পারলাম না। ছোট্ট পিপিলিকাও ভবিষ্যতের ভাব না ভাবে। HAPPY NEW YEAR উদযাপন করে কি হবে। একটু আনন্দ ছাড়া কিচ্ছু নেই যদি নতুন বছরের প্রথম দিনে শপথ করে ভবিষ্যৎ উজ্জ্বল করার চেষ্টা না করি। এসব কথা যখন মনে হলো তখন ভাবলাম শপথ এবং সেই অনুযায়ী কাজ করব। শপথ করতে গিয়ে আপনাদের কথা মনে পড়ে গেল। তাই ভাবলাম আপনাদেরকে নিয়ে শপথ করি। আসুন আমরা সকলেই নতুন বছরের প্রথম দিনে শপথ করি আর ভবিষ্যৎ উজ্জ্বল করি। আর হ্যা সবাইকে হ্যাপি নিউ ইয়ার(HAPPY NEW YEAR)
আাল্লাহ্ হাফেজ।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now