বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

যুদ্ধ-২

"যুদ্ধের গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান sifat (০ পয়েন্ট)

X দলের কমান্ডার লেফট্যানেন্ট কাইয়ুমের পাশে এসে দাঁড়াল হামিদুর। “স্যার, আমি যাই? দুইটা গ্রেনেড দিয়া এই পোস্ট উড়ায়া দিমু। বেশিক্ষন লাগব না।” কাইয়ুম তার দিকে ভালোভাবে তাকালেন। চেহারা থেকে এখনও কৈশোরের ছাপ যায় নাই, একেবারে বাচ্চা বয়স। হামিদুরের তাগাদা, “যাই না স্যার…” অনুমতি দিলেন কাইয়ুম, অশ্রুসিক্ত নয়নে ভাবতে থাকলেন, এই জীবনে হয়তো এই হাসিখুশি সাহসী ছেলেটার সাথে আর দেখা হল না… পাহাড়ি খালের ভেতর দিয়ে ক্রল করতে করতে প্রায় ১৮০ ফুট দূরত্ব পার হয়ে গেলেন হামিদুর, মাথার উপর দিয়ে, শরীরের আশপাশ দিয়ে সাঁই সাঁই করে গুলি ছুটছে। মেশিনগান পোস্টের গানাররা মরার আগে দেখলো একটা মানুষ মুর্হুমুহু গুলির মাঝখানে বাঘের গর্জনে “জয় বাংলা” চিৎকার দিয়ে গ্রেনেড ছুড়ে মারল তাদের মেশিনগান পোস্টে। প্রচণ্ড বিস্ফোরণে মেশিনগানটা অকেজো হইয়া গেল, স্তব্ধ হয়ে গেল সব...


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১২৭ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now