বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

সুন্দর করে গুছিয়ে বলা

"শিক্ষণীয় গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Ruhul Amin Raj (০ পয়েন্ট)

X এক দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তি রোদ-ঝলমলে এক সকালে একটা সুন্দর অফিস ভবনের সিঁড়িতে বসে আছেন। তাঁর সামনে একটা কাগজে বড় বড় অক্ষরে লেখা, ‘আমি অন্ধ, আমাকে একটু সাহায্য করুন।’ অফিসের একজন লোক সেই সিঁড়ি দিয়ে উঠছিলেন। তিনি দেখলেন, দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিটির সামনের হ্যাটটায় মাত্র একটা আধুলি পড়েছে।তিনি অফিসের কাজ সেরে দুপুরে খাওয়ার জন্য নিচে নামলেন। দেখলেন, ওই একটা আধুলিই পড়ে আছে টুপিতে। তিনি আরেকটি আধুলি দিয়ে বুড়োর কাগজের বোর্ডটা হাতে নিয়ে নিজের পকেট থেকে মার্কার কলম বের করে কাগজের উল্টো পিঠে লিখলেন, ‘আজকের দিনটা খুব সুন্দর। কিন্তু আমি তা দেখতে পারছি না।’ লোকটি নতুন করে বোর্ডে লিখে তার কাজে চলে গেলেন। কাজ শেষে বাসায় ফেরার পথে দেখলেন, দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিটির টুপিটা টাকায় টাকায় ভরে গেছে। উপদেশঃ সুন্দর করে গুছিয়ে বলা কথা সাধারণ ভাবে বলা কথার চেয়ে অনেক বেশি কাজে দেয়।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১২৪ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now