বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

ময়ূরাক্ষী পৃষ্টা ৫৫

"উপন্যাস" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Ruhul Amin Raj (০ পয়েন্ট)

X মামার বাড়ি গিয়েছিলাম । মামার বাড়ি? ক্লাস ফাঁকি দিয়ে মামার বাড়ি? হ্যাঁ মামার বাড়ি। হঠাৎ ওদের খুব দেখতে ইচ্ছে করল। তারা কি খুব চমৎকার মানুষ? না । তারা পিশাচ শ্রেণীর। কী সব কথা যে তুমি বল। সত্যি বলছি। আমার তিন মামা । তিন জনই পিশাচ। তবে এক জন মারা গেছেন। এখন দুই জন আছেন। তারা পিশাচ হলেও আমাকে খুব স্নেহ করেন। তোমার বাবা-মার কথা বল। মার কথা বলতে পারব না । তেমন কিছু জানি না । তোমার বাবার কথা বল। বাবা ছিলেন এক জন চমৎকার মানুষ । তবে বাবা একবার একটা টিয়াপাখিকে গলা টিপে মেরে ফেলেছিলেন। তুমি এমন সব অদ্ভুত কথা বল কেন? কী করব বল, আমার চারপাশে অদ্ভুত সব ঘটনা ঘটে। রূপা খানিকক্ষণ চুপ করে থেকে বলল, তুমি কি জানো আমি তোমার কথা খুব ভাবি। আমি জানি। সত্যি জানো? হ্যাঁ জানি । কী করে জানো? ভালো বাসা টের পাওয়া যায়। অনেকক্ষণ চুপ করে থেকে রূপা বলল, কেন জানি তোমার কথা সবসময় মনে হয়। এর নাম কি ভালোবাসা? আমার জানা নেই রূপা । তুমি কি আসবে আমাদের বাসায়? আসব। কখন আসবে। এক্ষুণি আসছি। এত রাতে এলে বাবা হইচই শুরু করবেন। তুমি কি সকালে আসতে পার না? না রূপা , আমাকে এক্ষুণি আসতে হবে। আচ্ছা বেশ আস। তোমার কী কোন নীল রঙের শাড়ি আছে। কেন বল তো। যদি থাকে তাহলে নীল রঙের শাড়ি পরে গেটের কাছে থাকো। আমি এলেই গেট খুলে দেবে। আচ্ছা । আমি গেলাম না । আবারো মাসখানিকের জন্যে ডুব দিলাম। কারণ ভালোবাসার মানুষদের খুব কাছে কখনো যেতে নেই।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১২৫ জন


এ জাতীয় গল্প

→ ময়ূরাক্ষী পৃষ্টা ৫৬ শেষ পাতা
→ ময়ূরাক্ষী পৃষ্টা ৫৩
→ ময়ূরাক্ষী পৃষ্টা ৫২
→ ময়ূরাক্ষী পৃষ্টা ৫০
→ ময়ূরাক্ষী পৃষ্টা ৪৯
→ ময়ূরাক্ষী পৃষ্টা ৪৮
→ ময়ূরাক্ষী পৃষ্টা ৪৭
→ ময়ূরাক্ষী পৃষ্টা ৪৬
→ ময়ূরাক্ষী পৃষ্টা ৪৫
→ ময়ূরাক্ষী পৃষ্টা ৪৪
→ ময়ূরাক্ষী পৃষ্টা ৪৩
→ ময়ূরাক্ষী পৃষ্টা ৪২
→ ময়ূরাক্ষী পৃষ্টা ৪১
→ ময়ূরাক্ষী পৃষ্টা ৪০

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now