বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
আমি কবি?
হ্যাঁ। আপনি যে, কবিতার খাতাটা থানায় ফেলে এসেছিলেন বাবা সেইটিও নিয়ে এসেছেন।
তাই নাকি?
হ্যাঁ । আমি সবগুলো কবিতা পড়েছি।
কেমন লাগল?
ভালো । অসাধারণ।
সবচে ভালো লাগল কোন্টা?
বলব? আমার কিন্তু মুখস্থ। কবিতাটার নাম রাত্রি।
পরীক্ষা নিচ্ছি। দেখি সত্যি সত্যি তোমার মুখস্থ কিনা কবিতাটা বল।
মীরা সঙ্গে সঙ্গে আবৃত্তি করল :
অতন্দ্রিলা,
ঘুমাওনি জানি
তাই চুপিচুপি গাঢ় রাত্রে শুয়ে বলি শোন,
সৌর তারা-ছাওয়া এই বিছানায় – সূক্ষ্মজাল রাত্রির মশারি
কত দীর্ঘ দুজনার গেল সারাদিন.
আলাদা নিশ্বাসে-
এতক্ষণে ছায়া-ছায়া পাশে ছুঁই
কী আশ্চর্য দুজনে , দুজনা
অতন্দ্রিলা,
হঠাৎ কখন শুভ্র বিছনার পরে জোছনা।
দেখি তুমি নেই।
কবিতা সে আবৃত্তি করল চমৎকার। আবৃত্তির শেষে ছোট নিশ্বাস ফেলে বলল,কি বলতে পারলাম?
হ্যাঁ পারলে। তোমার স্মৃতিশক্তি ভালো , তবে কবিতা সম্পর্কে কোনো ধারণা নেই।
কেন এটা কি ভালো কবিতা না?
অবশ্যই ভালো । তবে আমার লেখা না। অমিয় চক্রবর্তীর।
আপনার নোটবইয়ের সব কবিতাই কি অন্যের?
হ্যাঁ। মাঝে মাঝে কিছু কবিতা পড়ে মনে হয় এগুলো আমারই লেখার কথা ছিল, কোনো কারণে লেখা হয় নি । তখন সেটা নোটবুকে টুকে রাখি।
আপনি কি খুব কবিতা পড়েন?
না। একেবারে না । তবে আমার এক জন বান্ধবী আছে সে খুব পড়ে এবং জোর করে আমাকে কবিতা শোনায় ।
ওর নাম কী?
ওর নাম রুপা। তবে আমি তাকে মাঝে মাঝে ময়ূরাক্ষী ডাকি।
বাহ্ কি সুন্দর নাম ।
সে কিন্তু এই নাম একবারেই পছন্দ করে না ।
কেন বলুন তো?
কারণ এই নামে এলিফেন্ট রোডে একটা জুতার দোকান আছে।
মীরা খিলখিল করে হেসে উঠল।
অনেকক্ষণ পযর্ন্ত হাসল। মনে হলো মেয়েটা যে পরিবেশে বড় হচ্ছে সেই পরিবেশে কেউ রসিকতা করে না । সবাই গম্ভীর হয়ে থাকে। সামান্য রসিকতায় এই কারণেই সে এতক্ষণ ধরে হাসছে।
হ্যালো , আপনি কিন্তু টেলিফোন রাখবেন না ।
আচ্ছা রাখব না।
ঐদিন আপনার সঙ্গে কথা বলার পর থেকে এমন হয়েছে টেলিফোন বাজার সঙ্গে সঙ্গে ছুটে যাই। মনে হয় আপনি টেলিফোন করেছেন।
তাই নাকি?
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now