বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

এনিথিং ফর ইউ

"মজার গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রায়হান আহমেদ (০ পয়েন্ট)

X বালকঃ ওহে বালিকা! তুমি শুধু একবার ভালোবাসি বলো,আমি তোমার জন্য পৃথিবীর যে কোন অসম্ভব কে সম্ভব করতে পারবো। এনিথিং ফর ইউ! . বালিকাঃ সবকিছু করতে পারবা? . বালকঃ অবশ্যই জানেমান।কি করতে হবে একবার বলেই দেখো না! . বালিকাঃ ঠিকাছে,আজকে থেকে ফেসবুক চালানো বন্ধ করে দাও। . বালকঃ ইসস!কি যে বলো তুমি,মাথা খারাপ হইছে? এই ডিজিটাল যুগে ফেসবুক ছাড়া থাকা পসিবল নাকি? . বালিকাঃ অকে,তাহলে আমার সাথে ইন এ রিলেশনশিপ স্ট্যাটাস দাও। . বালকঃ উহু,এটা হবে না। আমার ফ্যামিলির অনেকেই আমার ফেসবুক ফ্রেন্ড।আব্বু কোনভাবে জানতে পারলে আমাকে খুন করে ফেলবে।তুমি প্লিজ এটা বাদে অন্যকিছু বলো। . বালিকাঃ হুমমম,আচ্ছা 'সুলতান সুলেমান' দেখা বাদ দাও আজ থেকে। . বালকঃ আরে তুমি তো জানোই এই সিরিয়াল না দেখলে আমার রাতে ঘুম হয় না।তুমি অন্য কিছু বলো।এটা বাদে আর যা বলবা তাই ই শুনবো। . বালিকাঃ ঠিকাছে এখন থেকে আর 'পোকেমন গো' এবং 'ক্লাস অফ ক্লানস' খেলতে পারবা না। . বালকঃ ইয়ে..মানে..এটা তো সম্ভব না।আমার এত্তো ফেভরিট গেম। . বালিকাঃ আচ্ছা তাহলে একটা কাজ করো,আমাকেই বরং ভুলে যাও।এটা পারবা তো? . বালকঃ ওকে,তুমি যখন বলতেছ তখন ভুলে যাব।কি আর করা!আমি তো আগেই বলেছি,তোমার জন্য যে কোন অসম্ভবকে সম্ভব করতে পারবো। এনিথিং ফর ইউ!


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৪৪ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now