বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
হঠাৎ এক সন্ধায় আঁখির ফোন; তার হ্যালো ধ্বনিটাই ছিল দূঃখ ভারাক্রান্ত। বলল, আমার বিয়ে ঠিক হয়েছে কিছু একটা কর। বেশ দুশ্চিন্তা গ্রস্ত হলাম। কী করব ভেবে পাচ্ছিনা। বন্ধুদের সাথে পরামর্শ করলাম; কী করা যায়? কেউ বলল পালিয়ে যা আর কেউ বলল আখিঁ এখনও বিয়ের অপ্রাপ্ত বয়স্কা আইনের সাহায্য নিয়ে বিয়েতে বাধা দিতে। নিজে কিছু উপায় ভাবছিলাম। বন্ধুদের পরামর্শের ইতি-নেতিবাচক দিকগুলো ভাবছিলাম। এমন করে নিদ্রাহীনবভাবে কেটে গেল সারাটা রাত। পরের দিন সন্ধায় আখিঁদের পকুর পাড়ে ওর সাথে দেখা কর বলি, তোমার আমার সম্পর্কটা কোনো এক দূঃস্বপ্ন মনে করে ভূলে যাও। আমার কথা শুনে ওর মাথায় যেন আকাশ ভেঙ্গে পড়ল। আমার জামা ধরে মুখের কাছে মুখ এনে বলল, এ তুমি কী বলছ? ওকে বুঝানো দায়। যেখানে আমিই ভারাক্রান্ত। অনেক সময় ধরে অনেক কিছু বলে তাকে বুঝালাম। যাবার বেলায় শেষবারের মতো আমায় জড়িয়ে করল। ওর চোখের জলে আমার কাধঁ ভিজতেছিল আর আমার চোখের জলে ওর।
বিবাহের দিন বিছানায় শুয়ে বিরহে গান শুনতেছিলাম আর চোখের জলে বালিশ ভিজতেছিল। আখিঁর খবর শুনেছিলাম রুপার থেকে ওর চোখেও জলের স্রোতছিল। সবাই ভাবতেছিল পরিবারের মায়ার কাদছে; কিন্তু না কাদছিল ভালোবাসার মায়ায়।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now