বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

অভিমানী ভালবাসা

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান অয়ন (০ পয়েন্ট)

X - এই রাজু ওঠো না,প্লিজ ওঠো। (রিতু) - (কোন কথা নাই,শুধু ঘুম!) (আমি) - এই ওঠো না প্লিজ। - কী হইছে,এত রাতে ডাকতেছো কেন? (ঘুম ঘুম চোখে) - আমার না খুব ভয় লাগতেছে। - কেন? আর,এত রাতে উঠে কি কর? - দেখ না,বাহিরে খুব বৃষ্টি আর বিদুৎ চমকাইতেছে। তুমি তো জানো বিদুৎ চমকাইলে আমার খুব ভয় লাগে। তুমি প্লিজ ওঠো! - নাহ্,আমি পারবো না। আমার খুব ঘুম পাইছে। -এই কি হল উঠো। - বললাম তো পারবো না। তুমিও ঘুমাও......! - আচ্ছা থাক।আমার জন্য আর কাউকে কষ্ট করে ঘুম থেকে ওঠতে হবে না।তুমি ঘুমাও........ - হুম। . একটু পর অন্য পাশ হয়ে শুয়ে শুয়ে ভাবতেছি। মেয়েটা মনে হয়,একটু বেশিই অভিমান করে ফেলল। আমার এত বেশি করা ঠিক হয় নি। আর,আমি বা কেমন মানুষ।নিজের বউ ডাকতেছে,তাড়াতাড়ি করে না ওঠে এখনও ঘুমাইতেছি। . অন্য পাশ ঘুরে দেখি,, মেয়েটার চোখ দিয়ে পানি পড়তেছে।সত্যি মেয়েটা খুবই অভিমানী।চুপচাপ কেঁদে যাচ্ছে তারপরেও কিছু বলতেছে না। - এই বাবু কাঁদতেছো কেন? - (কোন কথা নাই).........। - বল না,কাঁদতেছো কেন? - আমি কাঁদলে তোমার কী? আমি তো তোমার কেউ না! - কে বলছে,তুমি আমার কেউ না? তুমি তো আমার বাবু। - হুম।আমি যদি তোমার বাবুই হতাম,তাহলে আমি ডাকার পরেও ঘুমে থাকতে পারতে না। - ঠিক আছে।এই দেখ আমি উঠে গেছি। - নাহ্,তোমার উঠতে হবে না। আমি চাই না আমার জন্য কারো ঘুম নষ্ট হোক! -ওই,চুপ।কথা কম বল। তুমি তো জানো,সারাদিন অফিস করে অনেক ক্লান্ত থাকি,তাই এত রাতে হঠাৎ করে ঘুম থেকে উঠতে ইচ্ছা করে বলো?? - আমি বুঝি তোমাকে প্রতি রাতেই এই ভাবে ঘুম থেকে জাগাই এ তুলি? - আচ্ছা,হইছে।এখন বল,কী করতে হবে আমাকে? - আমাকে একটু জড়িয়ে ধর না প্লিজ! আমার সত্যি খুব ভয় লাগতেছে। - আবার জড়িয়ে ধরতে হবে কেন? আমি তো তোমার পাশেই বসে আছি। - আচ্ছা,ঠিক আছে। তোমার কিছুই করা লাগবে না,তুমি শুয়ে পড়....... - ( মেয়েটা মনে হয়,আবার রাগ করেছে!) .আচ্ছা ঠিক আছে,জড়িয়ে ধরতেছি..... - হুম ধর।আচ্ছা,তোমার বুকের উপর আমাকে একটু মাথা রেখে ঘুমাতে দিবে? - আমার বাবুকে,অমার বুকের উপর মাথা রাখতে দিব না তো কাকে দিবো,হুম।আচ্ছা,মাথা রাখ। - হুম। . ওহ,হ্যাঁ বলতেই তো ভুলে গেছিলাম,রিতু আমাদের বাড়িতে বউ হয়ে এসেছে আজ প্রায় সাত মাস হচ্ছে। মানে,আপনাদের ভাবি। মেয়েটার সাথে আমার অনেক আগে থেকেই রিলেশন ছিল। মেয়েটা আগে থেকেই এইরকম,একটু সামান্য ব্যাপারেই অভিমান করে। আর,আমার ওর অভিমান গুলো ভাঙ্গাতে অনেক বেশিই ভাল লাগে। এইতো কিছু দিন আগে............. - এতোক্ষণ কেথায় ছিলা? (রিতু) - কোথায় আবার,অফিসে। - তোমাকে আমি এত বার ফোন দিলাম,ফোন রিসিভ করলা না কেন? - আজ অনেক ব্যস্ত ছিলাম অফিসের কাজে। তাই দেখি নাই। Sorry,বাবু.......! - আজ আর Sorry দিয়ে কাজ হবে না। যাও ফ্রেশ হয়ে শুয়ে পড়......... - শুয়ে পড়ব মানে? খাবো না? -নাহ্,আজ তোমার খাওয়া বন্ধ। - আচ্ছা ঠিক আছে। ঘুমাইতেছি! (অভিমানের সুরে) - এই তুমি যদি এই খান থেকে এক পা নড়ো,তাহলে কিন্তু তোমার খবর আছে।তোমার ফ্রেশ হওয়া লাগবে না,তুমি টেবিলে গিয়ে বসো,আমি খাবার দিতেছি। - হা হা হা,জানি আমার বাবুটার অভিমান বেশিক্ষণ থাকবে না......! - কে বলছে অভিমান বেশিক্ষণ থাকবে না?? ঘুমাইতে চলো আগে,বুঝাবো অভিমান কাকে বলে................! . আগের দিনগুলোর কথা ভাবতেছিলাম অন্য দিকে মেয়েটা এখনও আমার বুকের উপর মাথা রেখে শুয়ে আছে।হঠাৎ করেই খেয়াল করলাম,আমার শার্টটা কেমন জানি ভিজা ভিজা লাগতেছে।তার মানে কী রিতু আবারও কাঁদতেছে নাকি। .হ্যাঁ,মেয়েটা তো আবার কাঁদতেছে........ - এই কী হল,আবার কাঁদতেছো কেন? - কই,কাঁদতেছি না তো। - বললেই হল নাকি, আমার শার্টটা তাহলে ভিজে গেল কেমনে?? -তুমি আমাকে সারা_জীবন। তোমার বুকে উপর এই রকম মাথা রেখে ঘুমাতে দিবে,বাবু? -নাহ্,তোমাকে দিব না। তবে আমাকে আদরের বউটা,রিতুকে দিব। -যাহ্,সব সময় এই রকম ফাজলামি কর কেন? -আমি তোমাকে অনেক ভালবাসি,বাবু। -আর,আমি বুঝি তোমাকে ভালবাসি না ?? - কই,ওই রকম তো কিছু মনে হচ্ছে না...! (ফাজলামি করে) - ওই কী কইলা? তোমার খবর আছে কিন্তু....! . . ভালবাসার রাতগুলো বুঝি এই রকমই হয়.- -কিউট পরী


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৯৭ জন


এ জাতীয় গল্প

→ অভিমানী ভালবাসা ২
→ অভিমানী ভালবাসা
→ অভিমানী ভালবাসা
→ ভালবাসার অভিমানী মেয়ে

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now