বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
মিষ্টি অভিমান
"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান .. (০ পয়েন্ট)
X
"Magik Boy"
সকালবেলা খাবার টেবিলে বসে
নাস্তা খাচ্ছি। খাবার টেবিল আজ
চুপচাপ। সামনে তিথি বসে আছে। তার
মুখ কোন কথাই বের হচ্ছে না। কালকে
রাত থেকে তিথিকে এই রোগে
ধরেছে।
.
তিথির এই রোগের কারন আমার উপরে
রেগে থাকা। গত কয়েকদিন ব্যাস্ত
থাকায় অফিসে গিয়ে তাকে ফোন
করি না। আর একবার ফোন করে না বলেই
ফোন কেটে দিয়েছি। তাতেই রেগে
আছে।
.
টেবিলে বসে চুপচাপ খাচ্ছি। কিন্তু
প্রতিদিন খাবার টেবিল এভাবে
চুপচাপ থাকে না। মাঝেমাঝে মাও
খেতে বসে আমাদের সাথে। আমি
খেতে বসে যদি তিথিকে বলি
-আজকের রান্না ভাল হয় নি।
-তাহলে আরেকটা বিয়ে করে নিয়ে
আসো। সে তোমাকে রান্না করে
খাওয়াবে।
আর মাকে বলে
.
-মা। আপনার ছেলেকে বিয়ে দিয়ে
একটা ভাল রাঁধুনি বউ নিয়ে আসুন।
-কেন কি হয়েছে?
-আমার রান্না নাকি তার ভাল লাগে
না।
-এমনিতেই মজা করে বলে।
.
খাবার টেবিলে বসে যেদিন তিথি
কে বলি
-আজকের রান্নাটা খুব ভাল হয়েছে।
-রান্না ভাল হবেই তো দেখতে হবে
না কার বউ।
আর না না থাকলে মাঝেমাঝে
খুশিতে চুমু খেয়ে বসে।
.
কিন্তু আজকে তার কোনটাই হচ্ছে না।
খেতে দিয়ে তার মত সে রুমে চলে
গিয়েছে। অফিসে দেরি হয়ে
যাওয়ায় আমি নাস্তা সেরে অফিসের
দিকে রওনা দিলাম।
.
অফিসে যাচ্ছি আর ভাবছি কাজটা
মনেহয় ঠিক হয় নি। আমার উপরে এভাবে
রেগে আছে। কিছু একটা করতেই হবে।
অফিস থেকে বাসায় গিয়েই কিছু করা
যাবে।
.
বিয়ের আগেও তিথি আমার সাথে এমন
করতো। যদি ব্যাস্ততার কারনে
তিথিকে ফোন দিয়ে কেটে দিতাম
তাহলে আর আমার ফোন ধরতো না।
অথবা নেটওয়ার্ক এর সমস্যার কারনে
ফোন কেটে গেলেও আমার ফোন
ধরতো না। আমাকে বুঝেও বুঝতো না।
.
অফিসে আজ কাজ কম থাকায় তিথিকে
ফোন করলাম। কিন্তু কিছুতেই ফোন
ধরছে না। জানি এভাবেই থাকবে
মনেহয়। যা করার বাসায় গিয়ে করতে
হবে
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now