বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

হোজ্জার অতিথিপরায়ণ

"মজার গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Ruhul Amin Raj (০ পয়েন্ট)

X হোজ্জা একদিন চায়ের স্টলে সবাইকে বললেন, ‘আমি একজন অতিথিপরায়ণ ব্যক্তি।’ ‘বেশ, তাহলে আজ দুপুরে আমাদের সবাইকে খাওয়ান’, বলল সবচেয়ে চতুরজন। তাদের নিয়ে বাসার দিকে রওনা দিলেন হোজ্জা। বাড়ির কাছে এসে হোজ্জা বললেন, ‘আমি আগে বাসায় গিয়ে স্ত্রীকে কথাটা বলি। তোমরা একটু পরে আসো।’ খবরটা শোনার পর স্ত্রী রেগে আগুন, ‘ঘরে কোনো খাবার নেই, ওদের ফিরে যেতে বলো।’ ‘তা পারব না, আমি যে অতিথিপরায়ণ, তার একটা সুনাম আছে।’ ‘বেশ, তাহলে তুমি ওপরের তলায় গিয়ে বসো; আমি ওদের বলছি তুমি বেরিয়ে গেছ, বাড়িতে নেই।’ এক ঘণ্টা পর অতিথিরা এসে দরজায় ধাক্কা দিল। হোজ্জার স্ত্রী দরজা খুলে বললেন, ‘হোজ্জা তো বাড়ি নেই।’ ‘সেকি, আমরা তো তাকে বাড়িতে ঢুকতে দেখেছি। সেই থেকে দরজার দিকেই তাকিয়ে আছি। সে তো বের হয়নি।’ কথাটা শুনে হোজ্জার স্ত্রী চুপ করে গেলেন। ওপর তলার জানালা দিয়ে হোজ্জা পুরোটাই দেখছিলেন। নিজেকে আর ধরে রাখতে পারলেন না, জানালা দিয়ে ঝুঁকে বললেন, ‘আমি কি পেছনের দরজা দিয়ে বাইরে যেতে পারি না?’


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১২৮ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now