বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

ভয়ের পুকুর -পার্ট ১

"ভূতুড়ে অভিজ্ঞতা" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Akmol Hossin Sakib(guest) (০ পয়েন্ট)

X আমাদের বাড়ির পেছনে একটা মস্ত বড় পুকুর। পুকুরের ওপারে একটু একটু জংগল শুরু হয়ে গেছে। সেই জংগলের মধ্যে এক জায়গায় মুসলমানদের একটা কবরখানা। তারপর থেকে বেশ ঘন জংগল। সে বছর আমার বাবা কলকাতা থেকে ট্রান্সফার হয়ে গেলেন আলিপুর দুয়ার। আমাদের বাড়ি পাওয়া গেল শহর ছাড়িয়ে অনেক দূরে। বছরের মাঝখানে আমাকে চলে আসতে হলো বলে এখানকার স্কুলে আমি ভর্তি হতে পারলাম না। নতুন বছর ভর্তি হতে হবে। তাই দুপুরবেলা আমার কিছুই করার থাকে না। বাবা অফিসে চলে যান,মা খাওয়া-দাওয়া করে ঘুমিয়ে পড়েন। আমার একদম ঘুমোতে ইচ্ছে করে না দুপুরে। একটাও নতুন গল্পের বই নেই,আর পড়ার বই তো বেশিক্ষণ ভালো না পড়তে। তাই আমি চুপি চুপি বাড়ির পেছনে পুকুরটার পাড়ে চলে যাই। একা একা জংগলে যেতে আমার ঠিক সাহস হয় না। এখানখার জংগলে বাঘ আছপ,কিন্তুু আমার তো বন্দুক নেই। আমার তীর-ধকুন আছে অবশ্য,তা দিয়ে বাঘ মারা যায় না। তবু আমি জংগলের মধ্যে একটু একটু গেছি দু-একবার। কিন্তুু ঐ কবরখানাটার পাশ দিয়ে যেতেই বেশি ঘা ছমছম করে। বাবার অফিসের পিওন মুনাব্বর খাঁ বলেছিল, ঐ কবরখানায় নাকি ভূত আছে। আমি এদিক -ওদিক তাকাই,কখনো ভূত দেখতে পাই না। কিন্তুু কী রকম যেন একটা বোঁটকা গন্ধ পাই। আর থকতে ইচ্ছে করে না,এক ছুটে ফিরে আসি। আমার যদি আর একটা বন্ধু থাকতো,তাহলে আমরা দুজনে মিলে ভূত দেখার চেষ্টা করতাম। কিন্তুু এখানে এসে এখনো যে আমার কোনো নতুন বন্ধু হয়নি। একা একা ভূত দেখতে যেতে খারাপ লাগে। আমি তাই পুকুরটার ধারে গিয়ে বসে থাকি। ছোট ছোট ইটের টুকরো বা পাথর ছুঁড়ে মারি জলের মধ্যে। পুকুরটা বিরাট বড়,আর এখন বর্ষাকাল বলে কানায় কানায় ভরা। দুপুরবেলা পুকুরটা দেখলে খুব গম্বীর মনে হয়। কোথাও কোনো লোকজন নেই,আমি শুধু একা। এক এক সময় আমার মনে হয় আমাকে যেন কেউ দেখছে,যদিও কোথাও আর কেউ নেই। তবু যেন মনে হয় তখন দেখলাম,জলের মধ্যে দুটো চোখ,আমার দিকে তাকিয়ে আছে এক দৃষ্টে। চোখ মাছের মতন,পকক পড়ে না। কিন্তুু মাছের নয়,চোখ দুটো সেই লোকটার! আমার একবার ইচ্ছে হল পালিয়ে যাই। আবার ভাবলাম,দেখি না শেষ পর্যন্ত কী হয়। আমার তো হাতে লাঠি আছে। এবার সেই হাতটা খুব কাছে চলে এল। মনে হল যেন আমার পা চেপে ধরবে। এই সময় কে যেন পেছন থেকে আমার নাম ধরে ডাকলো,বাবলু!বাবলু!


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১২০৪ জন


এ জাতীয় গল্প

→ ভয়ের পুকুর -পার্ট ২ (শেষ পর্ব)

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now