বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

শীতের ভোরে জলদি উঠতে

"ভিন্ন খবর" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়েন সরকার (০ পয়েন্ট)

X শীতের ভোরে লেপ বা কম্বল জড়িয়ে ঘুমানো কত যে মজা, তা বলে বোঝানো সম্ভব নয়। তবে এই মৌসুমে স্কুল-কলেজ, অফিস অথবা অন্যান্য কাজ তো আর থেমে থাকবে না। সকালে ঘুম থেকে উঠতে এমনিতেই অনেক কষ্ট হয়, তবে শীতের সময় যেন সকালের ঘুমটা আরও জেঁকে বসে। আরামে লেপ জড়িয়ে মনে হয় ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিই। তবে এসবের মাঝে কাজ কিন্তু কোনোভাবেই আটকে থাকে না। তাই আমি আজকে জানিয়ে দিচ্ছি কী কী করলে আপনি সহজেই সকালে ঘুম থেকে উঠতে পারবেন, বিশেষত শীতের এই মৌসুমে। নিজের শরীরের ভিতরের “জৈবিক ঘড়ি” ঠিক রাখুন। আপনার কি সকালে ৮টায় ঘুম থেকে উঠতে হয়? তবে তার থেকে ৭-৮ ঘন্টা আগে, মানে রাত ১২টার মধ্যে ঘুমিয়ে পড়ুন। রোজ ১২টার মধ্যে ঘুমিয়ে পড়লে দেখবেন কিছুদিনের মাথায় আপনার ঘুম আপনা-আপনি ৮টায় বা তার আগেই ভেঙ্গে যাচ্ছে। অ্যালার্ম একান্তই সেট করতে হলে করুন, তবে দয়া করে ‘স্নুজ’ এ দিবেন না। আমি জানি, সকালের ঘুমটি অধিক প্রিয় হয়। কিন্তু একবার স্নুজ দিলে আপনার ভিতরের ঘড়ির কার্যকারিতা কমে যাবে। এরপরে দেখবেন ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছে। তাই প্রথম অ্যালার্ম বাজার পরেই দ্রুত উঠে পড়ুন। অনেকের সকালে গোসল করলে বা গান শুনলে ঘুম ভেঙ্গে যায় আর তারা ঝরঝরে অনুভব করেন। খুঁজে বের করুন কী করলে আপনার ঘুম পুরোপুরি চলে যায় এবং নিয়মমাফিক এই কাজটি করুন। সকালে ভরপেট নাশতা করে নিন। নাশতায় রাখুন একটি মুরগির ডিম, এক কাপ পূর্ণ ননীযুক্ত গরুর দুধ আর ব্রাউন ব্রেড। অন্তত একটি ফল খান। এতে করে আপনার সকালে উঠে নিজেকে স্বতঃস্ফূর্ত মনে হবে আর ঘুমও একেবারেই কেটে যাবে।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১২৬৭ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-
☆ ☆ ☆ ☆ ☆

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now