বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
কবরস্থানে ঢুকলো । একটু নতুন কবর খুজঁছিল ও । পেয়ে গেল । কবরটা খুঁড়ে লাশটার মাথার দিক থেকে একটু কাফনের কাপড় কেটে নিল । আগের মত মাটি দিয়ে কবরটাকে ভরে দিল । হাফিঁয়ে গেল দিপু । একটু জিরিয়ে নিল । ওর কাছে মনে হল কবরস্থানের সব লাশ ওর দিকে তাকিঁয়ে আছে । আবার হাটঁতে লাগলো দিপু । হাটঁতে হাটঁতে তাবিজটাকে কাফনের কাপড় দিয়ে মুড়িয়ে ভালোমত বেধেঁ নিল । কবরস্থানটা পার হয়ে জঙ্গলে ঢুকে গেল ও । অর্ধেকটা জঙ্গলে চলে এসেছে । তখন দেখলো জঙ্গলের বড় বড় সমস্ত গাছে ঝুলছে ওর মৃতদেহ । চোখ খোলা আর জিহ্বাটা বের করা । থমকে দাড়াঁলো দিপু । পিছনে মনে হচ্ছে হাজার হাজার লাশ গাছপালা সব ভেঙ্গে ওর দিকে এগিয়ে আসছে । মনে হয় ওর পায়ে কে যেন পাথর বেধেঁ দিয়েছে । হাটঁতে খুব কষ্ট হচ্ছে ওর । একটু একটু করে সামনের দিকে এগোতে লাগলো ও । পিছন থেকে বাতাসে ভেসে আসতে লাগলো হাজারো ডাক,"দিপু,দিপু,দিপু ।"কোনদিকে না তাকিঁয়ে ও সোজা হাটঁতে লাগলো । অনেক কষ্টে পুকুরের পাড়ে পৌছালো ও । তাবিজটাকে ছুড়ে মারলো পুকুরে ।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now