বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
গভীর রাত । চারিদিকে পিনপতন নীরবতা । তাবিজটা নিয়ে পুকুর পাড়ে চলে আসলো দিপু । জঙ্গলের দিকে হাটঁতে লাগলো ও । ঝড় তুফান কিছু নেই । অথচ দিপুর কাছে মনে হল পিছনের সবকিছু প্রচন্ড বাতাসে ভেঙ্গেচুরে যাচ্ছে । শোঁ শোঁ করে বাতাস বইছে । উতলে উঠছে পুকুরের পানি । দিপু কোন দিকে না তাকিঁয়ে সোজা হাটঁছে । জঙ্গলের কাছে চলে আসলো ও । তখনই পিছন থেকে কে যেন ফিস ফিস করে বলল,"দিপু,পিছনের দিকে তাকাও । যেও না তুমি । যা চাও তুমি তাই দিব । এ গ্রামের জমিদার বানিয়ে দিবো তোমাকে ।" দিপু সে কথায় কোন কান দিয়ে সোজা হাটঁতে লাগলো । জঙ্গলের ভিতরে ঢুকে গেল ও । জঙ্গলটা পাড় হলেই কবরস্থান । জঙ্গলের ভিতর দিয়ে হাটঁছে ও । হঠাৎ দেখলো সামনের একটা গাছে মিঠু ঝুলছে । চোখগুলো খোলা । জিহ্বা বের করা । থামলো না দিপু । সামনে এগিয়ে গেল ও । কিছুদূর সামনে আর একটা গাছে ঝুলছে মহুয়ার লাশ । তারপরের গাছে ঝুলছে দিপুর মায়ের লাশ । তারপরও থামলো না দিপু । এগিয়ে গেল সামনের দিকে । বার বার পিছনে তাকাতে ওর খুব ইচ্ছে করতেছে । তবে ও জানে এ সবই ওই বীভৎস চেহারার ভেলকি । ভয়ে ওর বুক কাপঁছে । সমস্ত সাহস সঞ্চয় করে ও সামনের দিকে এগিয়ে গেল । জঙ্গলটা পার হয়ে গেল ।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now