বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
ভালবাসা
"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Ela (০ পয়েন্ট)
X
যেকোনো সম্পর্কের ক্ষেত্রে মতের অমিল, ভুল বোঝাবুঝি হতেই পারে। তাই বলে কি সম্পর্কের মায়া শেষ হয়ে যাবে নিমেষেই?
পৃথিবীতে আদর্শ সম্পর্ক বলে কিছু নেই। অন্য সব বিষয়ের মতো সম্পর্কের গঠনেও থাকে নানান ধরনের সমস্যা। শত সমস্যা নিয়েও দুইজন মানুষের এক সঙ্গে এগিয়ে যাওয়ার গল্পই একটি সফল সম্পর্কের মূলমন্ত্র। তবে কখনও কোনো কোনো বিভেদ এতটাই বড় হয়ে যায় যে, এক সঙ্গে এগিয়ে যাওয়াটাই মুশকিল হয়ে পড়ে। তবে তখন একটু সময়ই না হয় দিন নিজেকে, নিজের মন বুঝতে পারাটাও বিশাল এক অর্জন! প্রিয় মানুষটিকে যখন বেশি ভালবাসা হয় তখন মনের অজান্তেই এক ধরনের অধিকার যেন জন্ম নিয়ে নেয় সে মানুষটির ওপর। আর ছোট্ট এ বিষয়টি থেকেই যেন অদ্ভুত সব দাবি, চাওয়া-পাওয়া জন্ম নেয় আমাদের মনে। আর যখনই সে সকল আকাঙ্ক্ষাগুলো অপূর্ণ থাকে কিংবা অপ্রাপ্তিগুলো মাথা চাড়া দিয়ে ওঠে, তখনই যেন সম্পর্কে দূরত্ব জায়গা করে নেয়। তবে ভালবাসা যেখানে পূর্ণ সেখানে এসব কিছুর হার মানা তো নিশ্চিত। হয়তো সময় লাগছে কিছুটা, তবে তাতে দোষের কিছু নেই। মনের সুপ্ত বিষয়গুলো মনকেই কখনও কখনও ধরা দিতে চায় না। তাই সম্পর্কের শুরুতেই সম্পর্কে ইতি টানার চিন্তা একদমই ঝেড়ে ফেলুন। আর ভালবাসাকে মনের আকাশে একটু উড়তে দিন, ফিরে সে আসবেই আপনার দুয়ারে!
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now