বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
আমার রাত টা শুরু হয় একটু অন্য ভাবে
সকালের মত করে।
মানুষ্য জাতি যেমন সকালে ঘুম থেকে উঠে
দিন শুরু করে আমিও ঠিক তেমনি সারাদিন
ঘুমিয়ে রাত শুরু করি
রাত বাড়তে থাকে আর আমি সজীব হতে
থাকি,প্রাণবন্ত হয়ে উঠে আমার শরীরের
শিরা উপশিরা।
রাতের যখন সকাল মানে সন্ধ্যা রাত তখন
আমি আমার খুপরির মত ঘরে লাইট বন্ধ করে
চেয়ারের উপর বসে পা টেবিলে রেখে চোখ
বন্ধ করে থাকি আর তখন আমার মনে হয়
আমি একটা রুমে বসে আছি ,আমার রুমে ৪০০
ভোল্টেজের একটা ব্লাব জ্বলছে,দেয়ালে
একটা পুরাতন ক্যালেন্ডার আর
ক্যালেন্ডারের উপর একটা টিকটিকি
পায়চারী করছে
টিকটিকির পায়চারীর সাথে আমার
পরিচিত কোন এক মানুষের পায়চারীর মধ্যে
ব্যাপক মিল খুঁজে পাই। কিন্তু পরিচিত
লোকটা যে কে তা মনে করতে পারি না
কোন সময়।
-তোমার নাম কি টিকটিকি?
-টিক টিক।
-তুমি আমার বন্ধু হবে
-টিক টিক
-তুমি কি ক্রিকেট খেলা পছন্দ কর?
-টিক টিক।
-ধ্যাৎ ,তুই একটা ফাজিল টিকটিকি,শুধু টিক
টিক করিস?
-টিক টিক।
বিরক্ত হয়ে চোখ খোলে আবছা আলোয়
দেখি টিকটিকিটা আমার দিকে তাকিয়ে
হাসছে। আমাকে বোকা বানাতে পেরে
বেটা হেব্বী খুশি হয়েছে। সুযোগের
অপেক্ষায় আছি কোন একদিন যদি
টিকটিকি কে ধরতে পারি তাহলে লেজ
কেটে দিবো। তখন তার নাম হবে লেজ
কাটা টিকটিকি...
ক্ষুদা টা যখন প্রচন্ড আকার ধারন করে তখন
কে এফ সি (কুদ্দুস ফুড কর্নার) তে যেয়ে কড়া
লিকারে এক কাপ লাল চা পান করি। আমার
ক্ষুদা নিবারনের জন্য জয়নালের হাতে
বানানো এক কাপ চা যথেষ্ট।
আয়েশ করে চা পান করে আমি কাজে বের
হয়।
আমার কাজ হল উদ্দেশ্যহীন ভাবে হাঁটা।
রাত টা কে আপন করা ,রাতের নির্জনতা
কে উপভোগ করা।
প্রায় সময় আমি বিভিন্ন মানুষের সাথে
পরিচিত হই। ভালো মানুষ ,খারাপ মানুষ।
আমি ভালো মানুষ কে এড়িয়ে চলি ,খারাপ
মানুষের কাছে নিজেকে মেলে ধরি ,ওরা
অবাক হয় ,অনেক অবাক। আমি ওদের কে
আরও বেশি খারাপ হওয়ার পরামর্শ
দেই,ওরা আশ্চর্য হয় আর আমি খুশিতে
পৈশাচিক হাসি দেই।
চলে আসি ,পিছন দিক থেকে ওরা আমার
দিকে তাকিয়ে থাকে যতক্ষন আমাকে
দেখা যায়। তারপর আবার ওদের কাজে
মনযোগ দেয় ,ওরা ভূলে যায় আমাকে।
আমি আবার হাঁটি.......
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now