বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
সাথে সাথে গর্জে উঠলো আলমের এসএমজি, ৩য় গার্ডটা অবাক হয়ে লক্ষ্য করল, বাকি দু’জন গার্ড কাটা কলাগাছের মত দড়াম করে পড়ে গেল। বিষ্ময়ের প্রথম ধাক্কা সামলে পকেট থেকে দু’হাত বের করতে করতে তাকেও নরকের ওয়ানওয়ে টিকিট ধরিয়ে দিল আলমের সেকেন্ড ব্রাশফায়ার। সাথে সাথে তাবু দু’টো লক্ষ্য করে বাকিদের একযোগে ব্রাশফায়ার। হঠাৎ আলম টের পেল, মাথার উপর আর দুইপাশ দিয়ে সাঁই-সাঁই করে বুলেট যাচ্ছে। আশেপাশের মানুষগুলোকে দেখে মনে হইল তারা মোমের মূর্তিতে পরিণত হয়েছে, ভয়ের চোটে একেবারে ফ্রিজ হয়ে গেল সবাই। ২০ সেকেন্ড এইভাবে টানা ফায়ার চলল, তাঁবুর ভেতর ও বাইরে সবকিছু ঝাঁঝরা হয়ে গেল। স্বপন নির্দেশ দিল, “রিট্রিট…”
সাথে সাথে পুলু দুইটা ইন্ডিয়ান পাইনঅ্যাপল গ্রেনেড ফেলেই হাওয়া, সবাই কোনোমতে গাড়ির দরজায় পা রাখতে না রাখতেই টান দিলেন সামাদ ভাই, টয়োটা সিক্সটি ফাইভ মুহূর্তের মধ্যে ফার্মগেইট মোড় থেকে ভ্যানিশ হয়ে গেল। ঢাকার ঠিক মাঝখানে ভর সন্ধ্যায় গিজগিজে পাকিস্তানি মিলিটারির মধ্যে বিরানব্বই রাউন্ড গুলি ছুঁড়েছিল ক্র্যাকগুলো… তৎকালীন পৃথিবীর অন্যতম দুর্ধর্ষ আর্মি পাকিস্তান সেনাবাহিনীর একটা সুপ্রশিক্ষিত দলকে এভাবেই কয়েকজন অসমসাহসী ক্র্যাক ছেলে স্রেফ পিষে ফেলেছিল… জাস্ট বিরানব্বই সেকেন্ডের মধ্যে!
সূত্রঃ ব্রেইভ অফ হার্ট
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now