বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

বিজয়ের মাসে মুক্তিযুদ্ধের গল্প

"সত্য ঘটনা" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান sifat (০ পয়েন্ট)

X ৮ই আগস্ট, ১৯৭১। ফার্মগেট মোড়। আর্মি চেকপোস্ট। দু’টো তাবু। তিনজন সৈন্যকে বাইরে দেখা যাচ্ছে। বাকিরা ভেতরে ডিনার করছে অথবা রেস্ট নিচ্ছে। গাড়ি চালাচ্ছেন ক্র্যাক প্লাটুনের সামাদ, পাশে আলম, তার পাশে বদি। সামাদের ঠিক পিছনে স্বপন, তার পাশে পুলু আর বদির পিছনে বসেছে মায়া। আসার কথা ছিল গাজীর, কিন্তু কোনো কারণে সে আসতে না পারায় পুলুকে আনা হয়েছে। তার উপর পড়লো গ্রেনেড লঞ্চ করার দায়িত্ব। ইন্ডিয়ান গ্রেনেডের পাশাপাশি দুইটা ফসফরাস গ্রেনেডও ছিল পুলুর কাছে। অপারেশন ফার্মগেইট! ঠিক সাতটা ১৫ মিনিটে বদিদের গাড়িটা ডানদিকে ঘুরে তেজগাঁও সড়কে গিয়ে টার্ন নিয়ে আবার ধীরে ধীরে হলিক্রস কলেজের গেটের কাছে এসে থেমে গেল। গাড়ির লাইটটা অফ করে দেয়া হয়েছে বহু আগেই। নিঃশব্দে নেমে গেল ছয়জন, চোখের পলকে অস্ত্র হাতে প্রস্তুত। চেকপোস্টের চারদিকে তিন ফিট উঁচু দেয়াল আর তার উপর তিন ফিট উঁচু কাঁটাতারের বেড়া। আলম নিঃশব্দে চাইনিজ এসএমজিটা নিয়ে কাঁটাতারের বেড়ার উপর পজিশন নিল। ওর কপালটা খুবই ভালো, রাইফেলের রেঞ্জে তিনটা গার্ডের দুইটারে পেয়ে গেল। সমস্যা হচ্ছে, তিনজনকে একসাথে ফেলতে না পারলে পরিস্থিতি কব্জা করা যাবে না। একটু পর দেখা গেল ৩য় গার্ড পকেটে হাত ঢুকিয়ে মুচকি মুচকি হাসতে হাসতে বাকি দুজনের সাথে আড্ডায় যোগ দিতে আসছে। তিনজনকে কাছাকাছি দেখামাত্র বদির কণ্ঠে চিৎকার শোনা গেল… “ফা-য়া-র!”


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮৪ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now