বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
একদেশে ছিল এক জমিদার। অনেক ছিল জমি তার। তবে একটুতে রেগে যাওয়া তার ছিল সভাব। সে ছিল চাপায় খুব সবল,তবে কলিজায় খুব নরম। বারির সবার হুকুম ছিল:ওকে যে যাই বলছো বলার আগে সাবধান। যা বলবে এবং যে বিষয়ে বলবে আগে হতে সাবধান। কেমন করে কি বলবে?যাই বলো না কেন খেয়ালে আর র'য়ে স'য়ে বলবে। একবার তিনি লটবহর নিয়ে হরিন শিকারে বনে গেছেন। কয়েকদিন পর জমিদারের চাকর এসে হাজির। জমিদার তো অবাক। সে জানতে চাইলো বিষয় কি?তোমার তো আসার কথা নয়।!তা বারির লোকজন সব ভালো আছে তো?চাকর বলল:জি হুজুর সবাই ভালো আছে,তবে কালো কুকুরটা মরে গেছে। জমিদার বলল:আরে বলো কি!আসার সময় তো ভালো দেখেই এলাম। তা কি হয়েছিল?চাকর বলল:বদহজম হয়েছিল হুজুর। অত ঘোরার মাংশ খেলে কিভাবে বাঁচবে বলুন হুজুর?জমিদার বলল:ঘোরার মাংশ,তা বেশ পেল কোথায়?চাকর বলল:কেন,আমাদের ঘোরাদের থেকেই। তাছারা আর কোথায় পাবে?জমিদার বলল:কেন সহিসদের কি হলো?চাকর বলল:যখন মাইনে দেবার কেউ থাকে না,আর উপোস করে থাকতে হয়,তখন মানুষের যা হবার তাই হয়েছে। জমিদার বলল:কি বলছো তুমি!কেন,কেন,মাইনে পায়নি ওরা?আমার নায়েব আছে,তারপর আমার বউ রয়েছে। এরা কি ওদের মাইনে দেয়নি?চাকর বলল:রাধার লোক যখন থাকে না,খেতে দেবার কেউ থাকেনা,তখন তাঁরা বাঁচে কিভাবে?আপনিই বলুন হুজুর। জমিদার বলল:কেন রাঁধুনির কি হয়েছিল?চাকর বলল:সে আর বাঁচে কিভাবে?যখন আগুন ধরে সারা বারিতে ছরিয়ে গেল,সবাই মরে গেল,তখন রাঁধুনি বাঁচে কিভাবে?আপনিই বলুন হুজুর!
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now