বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

সংগীত ভীত ভূত পব-2

"ছোটদের গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান siyam khan (০ পয়েন্ট)

X ভূত বলতে থাকে:আরে যাবেই তো,যাবার আগে আমার মনের দুটি কথা শুনে যাও না। তোমার মত আমিও বামুন। গত জনমে আমিও বামুন ছিলাম। আমার করুন কাহিনীটা একবার বলি। তার কথা বামুন বলে,বেশ বলো। ভূতটি তার করুন কাহিনী বলতে থাকে:গত জনমে বামুন থাকার সময় আমার গানের ওপর খুব নেশা ছিলো,বুঝলে। গানে ছিল আমার দারুন দখল। তবে আমি কাউকে গান শুনাতাম না,কাউকে গান শেখাতাম না। সেই কারনে বামুন হয়েও ভূত হয়ে থাকছি। তুমি এপথে একটু গেলেই একটা ছোটা মনদির দেখতে পাবে। সেখানে এক বংশীবাদক অগোছালো ভাবে বাঁশি বাজায়। তোমাকে কি বলবো? আমি একদম এই বাঁশির সুর সইতে পারি না,একদম না। কানে আমার গরম সিসে ঢেলে দেয় ওই বেটা উজবুক। একেকটা ভুল সুরে সে বাঁশি বাজায়। রাগে আমার শরীর টনটন করে। ঐ ভয়ানক অসুর আমাকে শেষ করে দিবে। তবে আমি খেপে গেলে সব ওলটপালট করে দেব। আমি এগাছে আটকানো। তাই এখান থেকে কোথাও যেতে পারি না। ভাই তুমি আমাকে বাঁচাও। আমাকে পাশের বাগানে রেখে এসো। যদি শেষ জীবনে একটু সুখ পাই। আমি তো তোমার মতই বামুন। এখন না হয় ভূত হয়ে গেছি!আমার উপকার করলে তোমার অনেক ভালো হবে।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১২১৩ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now