বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
শুরুতে আমার পরিচয় দেই, আমি আলভী এবার অনার্স ৩য় বর্ষে আছি (ব্যবস্থাপনা ডিপার্টমেন্ট)। বর্তমানে গ্রামেই আছি আর গ্রামের একটি জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছি।
আমি টিউশনি তেমন একটা করাই না তবে গ্রামের একজন দুঃসম্পর্কের ফুপুর মেয়েকে অষ্টম শ্রেণি থেকে পড়াই এবং এবার সে এস এস সি দিবে। আমার ছাত্রীর নাম রাইসা, ওর ছোট একটা ভাই আছে সে পঞ্চম শ্রেণিতে পড়ে। রাইসা দশম শ্রেণীতে উঠার পড় ছেলেটাকে আর আমার কাছে পড়তেই দিলোনা সে একাই পড়বে, বাবা মায়ের আদরের মেয়ে তাই কিছু বলেনা। রাইসার নাকি ছোটবেলায় নিউমোনিয়া হয়েছিলো! অনেক টাকা খরচ করে ওকে বাঁচানো হয়েছে তাই সে অনেক আদরের।
রাইসাকে পড়াতে গিয়েছি সে তার পড়ার টেবিলেই বসে আছে
রাইসা: স্যার আপনি এতো দেরি করে আসেন কেনো, কখন থেকে অপেক্ষা করছি!
আমি: আমি প্রতিদিন এই টাইমেই আসি।
রাইসা: একটু আগে আসলেতো আমরা একটু গল্প করতে পারি তারপর পড়া শুরু করতে পারি
আমি: স্যারের সাথে কি কেউ গল্প করে!
রাইসা: কেনো স্যার সব সময় কি শুধু পড়লেই হয় একদিন একটু গল্প করা যায়না!
আমি: না স্যারের সাথে গল্প করা যায়না, বই বের করো তারাতাড়ি
রাইসা একটু রাগী মুখ করে বই বের করলো, ওকে পড়তে দিয়ে মনে মনে চিন্তা করতেছি যে মেয়েটার কি হলো! ওতো এমন ছিলোনা! ৯ পর্যন্ত তো সব ঠিকই ছিলো এখন যেনো ও কেমন হয়ে গেছে বাচ্চামিটাও বেড়ে গেছে অনেক।
রাইসা: স্যার একটা কথা বলি
আমি: আগে পড়া দাও তারপর তোমার সব কথা শুনবো ওকে
রাইসা: ঠিকাছে পড়া নিন।
পড়াটা খুব সুন্দরভাবেই দিলো, আসলে মেয়েটা মেধাবী অল্প সময়েই পড়া মুখস্থ করে ফেলতে পারে
রাইসা: স্যার এবার আমার একটা প্রশ্নের উত্তর দিন
আমি : হুম বলো
রাইসা: স্যার আপনার কি গার্লফ্রেন্ড আছে?
ওর প্রশ্ন শুনে আমার মাথা নষ্ট হবার অবস্থা ও আমাকে এটা কি জিজ্ঞেস করলো!
আমি: দেখো শিক্ষককে এই ধরনের প্রশ্ন করতে হয়না! আমি তোমার স্যার হই
রাইসা: প্লিজ স্যার বলেননা, আজকে বলেন আর প্রশ্ন করবোনা
আমি: কখনো যেটা করিনি সেইটা করবো কিন্তু, মাইর দিবো কিন্তু!!
রাইসা: মারেন সমস্যা নেই, কিন্তু বলেন আছে কিনা
নাছোরবান্দা আমি জানি, তাই বলেই দিলাম যে নেই। রাইসা একটা মুচকি হাসি দিয়ে বললো আমি জানতাম কেউ নেই
আজকে এই পর্যন্তই
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now