বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

দুই গাধা (জসীম উদ্দীন)

"মজার গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Md jahid aslam (০ পয়েন্ট)

X এক চাষীর দুই গাধা ছিল।তাহারা মাঠে চরিয়া খাইত।সাঝে মাঝে একসঙ্গেই গান সাধিত।দুই জনের ভারি ভাব।অবস্থা খারাপ হইলে চাষী গাধা দুইটি বেচিতে হাটে লইয়া আসিল। একটি গাধা কিনিল এক ধোপা।অপরটি কিনিল এক সার্কাসওয়ালা।সার্কাসওয়ালা গাধাটি লইয়া দেশে বিদেশে সার্কাস দেখাইতে চলিল।ধোপার গাধা দেশেই রইল।এক বৎসর পরে সার্কাসের দল দেশে ফিরিয়া আসিল।-ধোপার গাধার সঙ্গে সার্কাসের গাধার আবার দেখা হইল।এতদিন পরে দুইজনে দুইজনকে দেখিয়া ভারি খুশী।সার্কাসের গাধা ধোপার গাধাকে জিঙ্গাসা করিল,কেমন আছ ভাই?ধোপার গাধা বলিল,আরে ভাই! আমি ধোপার বাড়িতে বেশ সুখে আছি।দু'বেলা জাব, খইল আর ইচ্ছামতো ঘাস খাই।ধোপার বাড়িতে বেশি কাজ নাই।সকালে কাপড়ের বোঝা লইয়া নদীর ঘাটে যাই।সেখানে বুঝা নামাইয়া দিযা এখানে সেখানে ঘাস খাইয়া বেড়াই।আর মনের আনন্দে গান গাই।বিকাল হইলে কাপড়ের বোঝা পিঠে লইয়া বাড়ি ফিরি।তারপর মহাভোজ।দেখিতেছ না, আমার শরীর কেমন নাদুস-নুদুস হইয়াছে।আচ্ছাভাই তোমাকে এমন শুকনা দেখাইতেছে যে?" সার্কাসের গাধা বলিল,"সেকথা আর জিঙ্গাসা করিওনা ভাই।সার্কাসের লোকেরা ভলোমতো খাইতে দেয়না।তাহাদের যত মালপত্র আমার পিটে চাপাইয়া এদেশে সেদেশে যাইতে হয়।ভালোমতো খাইতে পাইনা। দিনে দিনে আমি কমজোর হইয়া পড়িতেছি।"ধোপার গাধা বলিল, আচ্ছা ভাই! তুমি এই সার্কাসের দল ছাড়িয়া ধোপার বাড়িতে চলিয়া আসিলেই পাড়।এখানে কিছুদিন থাকিলে আমার মতোই তুমি খাইয়া দাইয়া নাদুসনুদুস হইবে।"সার্কাসের গাধা বলিল,"কতবারি তো ভাবি তাহাই করিব।কিন্তু একটি আশায় সার্কাস দল ছাড়িতে পাড়ি না।"ধোপার গাধা জিঙ্গাসা করিল,কি আশায় ভাই? সার্কাসের গাধা বলিল, আমাদের সার্কাসওয়ালার মেয়ে যখন দড়ির উপর উঠিয়া নাচিতে আরম্ভ করে তখন সার্কাসওয়ালা মেয়েটিকে বলে,"দেখ্,যদি তুই দড়ির উপর হইতে পড়িযা যাইবি, এই গাধার সঙ্গে তর বিাবহ দিব।"সেই আশায় না খাইয়া নানা দুঃখকষ্ট সহিয়াও সার্কাসের দল ছাড়িতে পারি না।কিন্তু ভাই! এই এক বৎসরের মধ্যে একবারও সে দড়ি হইতে পড়িল না।যদি কোন সময় মেয়েটি দড়ি হইতে পড়িয়া যায় সেই আশায়ই সার্কাসের দল ছাড়িতে পাড়িতেছি না।এরূপ মিথ্যা আশার লোভে বোকা লোকরা বহু নির্যাতন ও অসুবিধা সহ্য করে।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৪১ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now