বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

অনাবৃষ্টির মেঘ

"জীবনের গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান মোঃ আব্দুল লতিফ (০ পয়েন্ট)

X অনাবৃষ্টির মেঘ - মোঃ আব্দুল লতিফ পর্ব - ০১ বৈশাখের শুরু । গ্রামে ধান কাটা বেশ জমে উঠেছে । নতুন ধানের গন্ধে চারপাশ মুখরিত । আকাশে কালো মেঘ , দিনকে ঠিক রাতের মত মনে হয় । গুমট পরিবেশ , বাতাস একেবারে বন্ধ । মনে হচ্ছে কালবৈশাখীর আগমন আর বেশী দেরি নেই । আকশে উড়া সাদা বকগুলো চিক চিক করে । ঝড় আর বৃষ্টির সন্ধিক্ষণে সিয়ামের ছোট চাচা সিয়ামকে সাথে নিয়ে মাঠের দিকে ধান আনতে যাই । সিয়ামের বয়স মাত্র পাঁচ পেরিয়ে ছয় । সে কখনো চাচার সাথে এভাবে গরুর গাড়ীতে বসে ধান আনতে যাইনি । তাঁর মনে এক ধরনের অজানা আবেগ কাজ করছিল । সেই পুরো সময়টা ছিল আশির দশকে । আজকের দিনে সে দিনের কথা কল্পনা করা যাই না । সত্যি সে দিনগুলো এক মধুময় ছিল । সিয়াম খাকী রঙের হাফ প্যান্ট আর সাদা স্যানদো গেঞ্জি গাঁয়ে চাচার সাথে গাড়ীতে চড়ে বসে । গাড়োয়ান চাচার ঠিক সামনে বসে সিয়াম । চাচা হেই হেই যা যা বলতে বলতে গরুকে সামনের দিকে নিয়ে যাই । সিয়াম অপলক চোখে মাঠের সুন্দর দৃশ্য দেখতে থাকে । তখনো আকাশের কালো মেঘ যেন সিয়ামের মনে ভয়ের আঁচর দেই । কিন্তু পাশে চাচা আর মাঠের মায়াবী রুপ দেখে ভয়কে জয় করে নেই । পাকা ধানের মন মাতানো সৌরভ যেন ভুবনের সব কষ্টকে ভুলিয়ে রাখে । অবশেষে নিজেদের জমিতে সিয়াম তার চাচা হাজির হোল । পাকা ধান গুলো দুপাশে বেণী করে গাঁদা দিয়ে সাজানো । তার মাঝখান দিয়ে গরুর গাড়ী লম্বা করে ফেলে রাখা । গরু দুইটা ক্ষেতের পাশে বাবলা গাছের সাথে বেঁধে রাখে সিয়ামের চাচা । যাতে করে অন্য কোথায় দূরে চলে না যাই । গরু দুইটা খুবই শান্ত স্বভাবের । সিয়াম তাদের খুব আদর করত এবং তারা সিয়ামকে দেখলে মুখ দিয়ে আদর করার চেষ্টা করত । একটি গরু সাদা আর অপরটি লালচে রঙের ছিল । গরু আর সিয়ামের ভালোবাসার মেইল বন্ধন ছিল এক অন্য রকম । তাই তার চাচা যখন ধানের আটি গুলো গাড়ীতে তুলছিল সিয়াম বার বার গরুর দিকে খেয়াল রাখছিল । যাতে গরুগুলো দড়ি ছিড়ে অন্য জাগায় চলে না যাই । এই মুহূর্তে কাল বৈশাখীর ঝড় দানবীয় আকারে বইতে শুরু করল । সাথে শিলাবৃষ্টি তাদের মনে শঙ্কা জাগিয়ে তোলে । চাচা তার কাজ বন্ধ করে সিয়ামের হাত ধরে গাড়ীর নিচে দুজন আশ্রয় নেই । এরমধ্যে ধানের গাড়ী সাজানো প্রায় শেষের দিকে । এত ঝড় আর শিলা বৃষ্টির মাঝেও সিয়ামের নজর গরুর দিকে । মাঝে মাঝে গারির কাঠের চাকার ফাঁক দিয়ে সিয়াম খেয়াল করে গরু দুইটা আছে কি না । মুহূর্তেই বিকট গর্জনে বজ্র পাতের ধ্বনিতে একটা গরু দড়ি ছিঁড়ে চলে যাই । অমনি সিয়ামের তা নজরে আসে । সিয়াম কাঁদতে কাঁদতে চাচাকে বলে আর একটি গরু কোথায় ? তার চাচা তাকে শান্তনা দিতে থাকে । চোখের পানি মুছে দিয়ে বলে কাঁদিস না গরু আশে পাশেই থাকবে কোথাও যাবে না । ঝড় থামলে গরু আবার গাড়ীর পাশে চলে আসে । এরপর দুজনে বাড়ীর উদ্দেশ্যে রওনা করে ।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১০১ জন


এ জাতীয় গল্প

→ অনাবৃষ্টির মেঘ পর্ব - ০২

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now