বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
ক্যাট-লক ঘড়িটি বাবার আবিষ্কার গুলোর মধ্যে একটি। এটি তৈরির উদ্দেশ্য ছিল বাবার থিওরি গুলো কাজে লাগানো এর এর গাণিতিক সমস্যার বাস্তবিক সমাধান বের করা ।
বাবা অনুবন্ধি সময় নিয়ে অনেক কিছুই পরীক্ষা নিরীক্ষা করেছিলেন । সময়ের আদর্শ নীতি জানার উদ্দেশ্যে।
অনুবন্ধী বিষয়টি হলো জটিল একটি বিষয় । জটিল সংখ্যায় অনুবন্ধী এমন একটি ধারণা, যা চলক ব্যবহার করে জোড়া আকারে বা যুগ্ম অবস্থায় অবস্থান করে এমন সংখ্যাকে নির্ধারণ করা অর্থাৎ সংখ্যার একই রূপ অথচ বিপরীতভাবে। ঠিক একই বিষয় সময়ের ক্ষেত্রেও যে হতে পারে তা নিয়েই বাবার মূল গবেষণা ।
কিন্তু তার গবেষণা পর্যাপ্ত নয় যে এইটা জানতে সময় এর কি বিপরীত পরমমান আছে কিনা ?? অথবা সময়ের ক্ষেত্রে দুইটি কাল্পনিক ও বাস্তব মান কখনো সমান হয় কিনা ।
তিনি অনেক ব্যাখ্যাই পেয়েছেন এসবের ।
সব তবে আইনস্টাইনের বিখ্যাত শক্তির সূত্রের ন্যায়।
এর নীতি যথার্থ সত্য হলেও তবে প্রমান সম্ভব নয়।
কিন্তু কেন..?
অনুবন্ধি সময় এমন কিছু নির্দেশ করে যা চলমান সময়ের বিপরীত মনকে নির্দেশ করে ।
প্রকৃতির নিয়মে যেখানে পজিটিভ বিষয় আছে সেখানে নেগেটিভ বিষয়টিও তুলনা করতে হয়।
সময়ের ক্ষেত্রে তা ব্যতিক্রম কেন..??
তা অবশ্য আমার জানা নেই ।
আমি বাবার এই গবেষণা চালু রাখতে চেয়েছি কারন আমি জানি বাবার সাথে এমন কিছুই ঘটাছে যেমনটি আমার সাথে ঘটতে চলেছে।
আমি সবসময় এর রহস্য উন্মোচন করতে চাইতাম ।
বাবা টাইম লুপ নিয়ে অনেক আগ্রহী ছিল । কারন এই টাইম লুপ সময়ের এমন একটা বিষয় যেটি সময়কে অনুবন্ধি রূপ নিতে বাধা দান করে । এটি এতটাই জঘন্য যে , এই লুপে আটকা পড়লে বের হওয়ার কোনো সম্ভাবনাই নেই। কারণ টাইম লুপ থেকে বের হতে একমাত্র উপক্রম হলো সময় অনুবন্ধি । কিন্তু টাইম লুপে তো আর সময় অনুবন্ধি কাজ করে না।
যদি কোনো লুপ শুরু হয় তবে এর বাস্তবিক মান নির্ধারিত । কিন্তু কোনো কাল্পনিক মান নেই। কাল্পনিক মান নির্ধারণ করলেই আমরা লুপ থেকে বেরিয়ে আসতে পারবো।
আবার আমরা সার্টেইনলি এক একটি লুপ থেকে অন্য লুপে অবতরণ করি । ক্ষুদ্র ক্ষুদ্র লুপ আমাদের বাস্তবিকতায় প্রভাব ফেলেনা । কিন্তু কেমন হয় যদি এ সব লুপের যেকোনো একটির প্রশস্ত বৃদ্ধি করা হয়..??
বাবার এই প্রচেষ্টার জন্যই ক্যাটলক ঘড়িটি বানানো হয়েছিল । আমি যা বুঝেছি মূলত এই ঘড়িটি লুপ এ কাল্পনিক মান নির্ধারণ করে নির্দিষ্ট পরিসরে তা নিয়ন্ত্রন করে ।
ঘড়িটির ড্রাই-ইলেকট্রিক ম্যাগনেট সোর্স সহ এমন এমন উপকরণ ছিল যা নির্দিষ্ট অঞ্চল জুড়ে কাজ করবে এবং কোনো নির্দিষ্ট সময়ের লুপ কে বড় করবে বা ছোট । অর্থাৎ বাবার উপত্ত্বে এইটা জানানো ছিল। তবে তা কখনো বাস্তবায়ন হয়নি। আমার জানা মতে হয়তো তিনিও চেষ্টা করেননি ।
কারন এর বিপদ সম্পর্কে কোনো ধারনাই ছিলনা তার । আর এমন অবাস্তব পরীক্ষা অনেকটা তাকে উদ্বিগ্ন করে তুলতো তখন।
যেহেতু চৌম্বকক্ষেত্র জতটুকু এর প্রভাব ও ততটুকু , তাই এটি বাইরের সময়ের সাথে তেমন কোনো পার্থক্য ঘটাবে না। আর সেফটি হিসেবে বাবা টাইম ট্রেসর রেখেছে ঘড়িতে যাতে কোন লুপ থেকে বের হয়ে কোন লুপে যেতে হবে তা জানতে পারি।
টাইম ট্রেসর কিন্তু একবারই কাজ করে ঘড়িতে ।
আমি সংস্করন হিসেবে কিছু পরিবর্তন এনেছিলাম । যদিও তা অতটা উপকারী না । যেমন টাইম কনভার্টার , রেডিয়েন্ট একক যোগ ও বাইনারি পোগ্রাম সলভ এর জন্য হাই অ্যান্ড চিপ । কিছু ন্যানো টেক ইউস করে ফাংশনাল চেঞ্জ ও এনেছিলাম । কিন্তু ঘড়ির কোর ফাংশন যেহেতু ভিন্ন তাই আমর পরিবর্তন ততটা ইফেক্ট ফেলে না ঘড়ির মূল কাজ এ ।
-(অনির্দিষ্ট সময়ে)-
আমি অসহায় হয়ে ল্যাব এ দাঁড়িয়ে আছি । কিন্তু তা আর ল্যাব নয় । একটি সাদা অঞ্চল যেখানে আমি আমার হাতে ঘড়িটি ছাড়া কিছুই দেখছিনা ।
অবশ্য বেঁচে আছি এইটা জোর দিয়ে বলতে পারি । কারন শারীরিক অবস্তা একদম স্বাভাবিক । কোনো বাহিজ্যিক প্রভাব লক্ষ্য করলাম না ।
ঘড়িটির দিকে তাকাতেই দেখি শুধু সেকেন্ড এর কাটাটা ঘুরছে । ঘড়িটির আরেকটি অংশ ছিল বাইনারি সলভ এর জন্য । ডিসপ্লেতে ওই মিনি সিস্টেম চালু করতে চেষ্টা করলাম , এইটা বুঝার জন্য সমস্যা কোথায়..? আমিই বা কোথায়..??
প্রথমে ভাবলাম ইলিউশন , তবে সব বাস্তবিক মনে হচ্ছে আমার ।
আমি হাঁটছি কিন্তু কোনো বাঁধা পাচ্ছি না। চিৎকার করার চেষ্টা করলাম তা অদ্ভুত প্রতিধ্বনি আসছে চতুর্দিকে হতে ।
ঘড়িটি আবার বন্ধ করে চালু করার চেষ্টা করলাম । কিন্তু তা বন্ধই হচ্ছে না । ঘড়ির পিছনে ম্যাগনেটিক ক্যাপ্স ও কাজ করছেনা ।
আমি সম্পূর্ণ হতাশ হয়ে বুঝলাম এবার আমি বোধয় টাইম লুপেই আটকা পরে গেলাম...
চিন্তা করছি বের হওয়া যাবে কিভাবে । ঘড়ির ট্রেসার যেহেতু একবার কাজ করবে তাই সেটি ব্যবহার করার ভয় বেড়ে যাচ্ছে । মনে হয় ট্রেসর এ ভুল মান দিলে যদি সারাজীবনের জন্য আটকা পরি? হয়তো বাবাও এমন আটকা পড়েছিলো । তবে তার মত বুদ্ধিমান কখনোই আটকা পড়বে বলে আমার অন্তত মনে হয় না । তাকে যে হিউম্যান কম্পিউটার এর সাথে তুলনা করা হতো । এর পর নিজেকে সাহস জাগিয়ে চিন্তা করলাম ট্রেসর ই ব্যাবহার করতে হবে এবার , যা হবে দেখা যাবে ।
( চলমান )
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now