বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
আপনি জানেন একদিন সব ঠিক হয়ে যাবে তবু আপনার রিক্সায় বসে হঠাৎ চোখে পানি চলে আসবে।
আপনি জানেন একদিন সব ঠিক হয়ে যাবে...! তবু ঘুম ভেঙে আপনার মনে হবে একটা রিভলবার মাথার পাশে থাকলে নিজের মাথায়ই একটা গুলি করা যেত।
আপনি জানেন একদিন সব ঠিক হয়ে যাবে...! তবু খুব পছন্দের একটা গান শুনতে শুনতে সবচেয়ে প্রিয় লাইনটায় এসে আপনি গানটা পাল্টে দেবেন।
আপনি জানেন একদিন সব ঠিক হয়ে যাবে...! তবু বৃষ্টি পড়লেই আপনার বুকের ভেতরটা অদ্ভুত রকম ফাঁপা হয়ে যাবে।
আপনি জানেন একদিন সব ঠিক হয়ে যাবে...! তবু মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে দেখবেন বালিশ ভিজে গেছে দুঃস্বপ্ন দেখে ফুঁপিয়ে কাঁদার সময়।
আপনি জানেন একদিন সব ঠিক হয়ে যাবে...! তবু আপনি আর কোনোদিন কাউকে ক্ষমা করতে পারবেন না। ভালোবাসতে পারবেন না। কারো নির্ভয় আশ্রয় হতে পারবেন না৷
একদিন আসলেই সব ঠিক হয়ে যাবে...!
একদিন আর কান্না পাবে না, অসহায় লাগবে না, হাহাকার জাগবে না৷ সেইদিন হাতে থাকা কাপ কিংবা গ্লাসের কফি কিংবা রেড ওয়াইনে চুমুক দিতে গিয়ে আপনার মনে হবে একদিন সব ঠিক হওয়ার কথাই ছিল, শুধু মাঝখান থেকে অসংখ্য সুখ হারিয়ে গেছে।
এবং আপনি সেদিনও ভীষণ অবাক হবেন এটা ভেবেই যে, যে মানুষগুলো আপনার সাথে চরম অন্যায় করে গেছে দিনের পর দিন তাদের মধ্যে বিন্দুমাত্র অনুশোচনা নেই।
তারা ভালো আছে, ভালো ছিল, ভালোই থাকবে। মাঝখান থেকে মানুষের জীবন হারাতে হারাতে আপনি একটা দানব হয়ে গেছেন...????
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now