বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
মিও ভুত
"মজার গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান ..... (০ পয়েন্ট)
X
অনেক অনেক বছর আগের কথা, একদেশে এক গ্রাম ছিলো সেই গ্রামে অনেক মানুষ থাকতো। বড়রা হাটে মাঠে কাজ করতো আর ছোটরা স্কুলে যেত। সেই গ্রামের এক প্রান্তে অনেকগুলো বাঁশঝাড় ছিলো সেই বাঁশঝাড়গুলোর ভেতর অনেক পুরনো এক তেঁতুল গাছ ছিলো, তেঁতুল গাছটা এতই প্রকান্ড ছিলো যে দিনের বেলাতেও জায়গা অন্ধকার করে রাখতো। এই তেঁতুল গাছটা নিয়ে গ্রামে অনেক ভয়ংকর ভয়ংকর সব গল্প ছিলো, গ্রামের সবার ধারনা তেঁতুল গাছটাতে ভূত আছে তাই গ্রামের লোকেরা সেই দিকটা দিনের বেলাতেও যেতে সাহস পেত না।
সেই গ্রামে সাকিল নামের এক ছেলে থাকতো, সাকিল ক্লাস ফাইভ এ পড়ে, তার গায়ের রং শ্যামলা, হাত-পাগুলো লিকলিকে এবং চুলগুলো ছিলো পাখির বাসার মত। সাকিলের মা ছিলো না এমনকি সাকিলের কোন ভাই বোনও ছিলো না, ওর বাবা ছিলো কৃষক তারা একটা মাটির বাড়িতে থাকতো। সাকিল রোজ হেঁটে স্কুলে যেত, স্কুলে যাবার পথে দুরে তেঁতুল গাছটা দেখা যেত, গাছটা প্রায়ই বাতাসে অদ্ভুত রকম দুলতো। সেই দুলুনি দেখে সাকিল অতদুর থেকেই ভয় ভয় লাগতো। অনেক বাচ্চাই ভয়ে সেদিকে তাকাতোও না। সাকিলকে সেদিক থেকে সাহসী বলা যেতে পারে।
একদিন সাকিল স্কুলে হোমওয়ার্ক করেনি বলে তার টিচার পুরোটা ক্লাস বেঞ্চের উপর দাড় করিয়ে রেখেছিলো। সাকিলের কি দোষ! সে তো সকালে হোমওয়ার্ক করতে বসেছিলো, তখন তার বাবা বললো - যা চুলগুলো কামারুর সেলুন থেকে কাটিয়ে আয়। কামারু নাপিতের পুরো নাম কামারুজ্জামান, এই ব্যাটা নাপিত না হয়ে কামার হলে মনে হয় নামকরন সার্থক হতো, কামার-উজ্জামান থেকে কামার। কামারু দেখতে খুবই নোংরা, মুখ থেকে সারাক্ষন ভকভক করে বিড়ির গন্ধ বের হয়, দাঁতগুলো হলুদ। বেটার দোকানে বাচ্চারা কখনো চুল কাটাতে চায় না, কারন সে বাচ্চাদের পেলে চুলগুলো এতই ছোট করে দেয় যে দুর থেকে মনে হয় মাথা টাক বেল। খুব কাছে আসলে তখন বোঝা যায় যে মাথায় ছোট ছোট চুল আছে। যে সব বাচ্চারা কামারুর দোকানে চুল কাটায় তাদেরকে অন্যান্য বাচ্চারা কয়েকদিন ধরে 'নাইড়া মাথা চাইড় আনা, চাবি দিলে ঘুরে না' বলে খেপায়। তার উপর কামারুর দোকানের চিরুনিগুলোও বেশ ময়লা দেখলেই গা ঘিনঘিন করে। তবে তার সেলুনের নামটা বেশ বাহারী 'গুলবাহার হেয়ার ড্রেসার'। সেই গুলবাহার হেয়ার ড্রেসারে চুল কাটাতে হবে শুনে সাকিল হোমওয়ার্ক না করেই তাড়াতাড়ি বাসা থেকে বের হয়েছিলো আজ। যদিও বেঞ্চের উপর দাড়িয়ে থাকতে তার খুব একটা খারাপ লাগছিলো না।
দুপুর বারটায় স্কুল শেষে সবাই যার যার বাড়ি গেলো, সাকিল বাড়ির পথে হাঁটতে হাঁটতে ভাবছিলো বাসায় ফিরলে তো সেই কামারুর সেলুনে যেতে হবে চুল কাটাতে, বাজারে অবশ্য আরো কয়েকটা নাপিতের দোকান আছে তবে সেগুলো একটু দুরে বলে বাবা সবসময় 'গুলবাহার হেয়ার ড্রেসার' এ নিয়ে যায়। নাহ, সে কিছুতেই কামারুর দোকানে চুল কাটাবে না, বন্ধুরা তাকে 'নাইড়া মাথা চাইর আনা, চাবি দিলে ঘুড়ে না' বলে খেপাবে এটা সে কিছুতেই হতে দিবে না। কোন মতে আজকের দুপুরটা পার করতে পারলেই আর চিন্তা নেই বিকেল হয়ে গেলে বাবা আর চুল কাটার কথা বলবে না। কিন্তু দুপুরটা কোথায় লুকিয়ে পার করবে? এই সব ভাবতে ভাবতে হঠাৎ সে দেখলো দুরে তার বাবা রাস্তা দিয়ে আসছে, এটা দেখেই সাকিল কোন দিকে না তাকিয়ে এক দৌড় দিলো, সে খেয়ালও করলো না যে সে তেঁতুল গাছটার দিকে দৌড়াচ্ছে।
বাঁশ ঝাড় পার হয়ে একটা গাছের তলায় এসে থেমে সে হাঁপাতে হাঁপাতে হঠাৎ খেয়াল করলো
সে তেঁতুল গাছটার নিচে দাড়িয়ে আছে। গা ছমছমে সেই নিস্তব্ধ গাছের নিচে দাড়িয়ে সাকিল ভয় পেলো, সে একপা একপা করে সেখান থেকে যেই পালাতে যাবে তখনই গাছটার উপর থেকে নাকি কণ্ঠে কেউ কথা বলে উঠলো -
- কেঁ রেঁ তুঁই?
সাকিল কিছুতেই উপরে তাকাবে না চিন্তা করেও উপরে তাকালো, সেখানে আধো আলো আধো ছায়াতে সে শুধু একটা চিকন ডালে বসা বাচ্চাদের মত ছোট ছোট এক জোড়া পা দেখতে পেল। সাকিল যেই দৌড় দিবে তখনি ডাল থেকে একটা ভূতের বাচ্চা শুকনো পাতার মত উড়ে পল্টুর সামনে নেমে এলো। পিচ্চিটার গায়ের রং হালকা বেগুনী, মাথায় ললিপপের মত দু'টো শিং সেগুলো মনে হচ্ছে স্প্রিং দিয়ে বসানো একটু পরপর সেগুলো তিড়িংবিড়িং করে নড়ছে। সাকিলের এসে সে আবারো বললো-
- কেঁ রেঁ তুঁই! তোঁর নাঁম কিঁ?
সাকিল ভয়ে তোতলাতে তোতলাতে বললো-
- ইয়ে.... মানে.... আমি কিছু করিনি।
চলছে......
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now